চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোমা সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন নয়, বোমা সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে।

শনিবার রাজধানীর চকবাজারের আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে জানিয়ে কাদের বলেন, ‘বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে আত্মস্বীকৃত দেউলিয়া দলে পরিণত হয়েছে। আত্মস্বীকৃত দেউলিয়া ও দুর্নীতিবাজ দলের কাছে দেশ, গণতন্ত্র ও আইনের শাসন নিরাপদ নয়।’

‘‘এক মাসের মধ্যে দেশের চেহারা বদলে যাবে’’ বিএনপির নেতা মওদুদ আহমেদের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘মওদুদ সাহেব একজন বহুরূপী। কোন ঐশী বাণী থেকে তিনি এটা পেয়েছেন? মওদুদ আহমেদের কি একমাস শেষ হয়নি? আপনার দেখেন এক মাসে দেশের চেহারা নাকি বিএনপি চেহারা পরিবর্তন হয়। বিএনপি মওদুদের পরামর্শ যত শুনবে তত ডুববে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। উন্নয়ন করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প আছে?’

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘না, না’ বলে উঠেন।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনলে পুরান ঢাকা আরও সমৃদ্ধ ও পরিচ্ছন্ন হবে ‍উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পুরান ঢাকা পুরান থাকবে না, নতুন রূপ ধারণা করবে। ঐতিহ্যকে আধুনিকায়ন করা হবে।

বিএনপি’র শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের আমলে পুরান ঢাকায় বিদ্যুত ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই থাকতো না। অপারেশন থিয়েটারেও লোড শেডিং থাকতো। এখন কি আপনারা বিদ্যুত পাচ্ছেন?

উপস্থিত নেতাকর্মীরা তখন সবাই বলে উঠেন ‘‘হ্যাঁ, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুত পাচ্ছি।’’

ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরনির্বাচনবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT