মার্কিন সৈন্যদের তৈরি সর্ববৃহৎ অপারমাণবিক বোমা ‘সব বোমার মা বোমার’ সমালোচনা করেছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
বোমার বর্ণনা করতে গিয়ে মায়ের উদাহরণ ব্যবহার করা উচিত নয় জানিয়ে পোপ বলেন, ‘মা জীবন দেয় আর বোমা জীবন নেয়।’
পোপ ফ্রান্সিস শনিবার ভ্যাটিক্যানে এক সমাবেশে ছাত্রদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
মার্কিন বিমান বাহিনী আফগানিস্তানে আইএস জঙ্গি আস্তানায় ব্যাপক বিধ্বংসী বোমা জিবি-৪৩ (মোয়াব) ফেলে। তার এই বোমার নাম দেয় ‘সব বোমার মা বোমা’। এই হমালার বিস্তারিত তুলে ধরতে বিশ্বব্যাপী এই নামটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
সেই পরিপ্রেক্ষিতে ছাত্রদের উদ্দেশ্য করে পোপ বলেন, ‘আমি নামটি শোনার পর লজ্জিত হয়েছি। যে বোমা জীবন নেয় আমরা তাকে মা বলছি। কি ঘটছে এসব।’








