আন্তর্জাতিক

বোমার আঘাতেই বিমানে গর্ত, তদন্তে এফবিআই

বোমার আঘাতেই বিমানে গর্ত, তদন্তে এফবিআই

সোমালিয়ায় যাত্রীবাহী বিমানে বিস্ফোরণের ঘটনার মূলে ছিলো আগে থেকে পেতে রাখা বোমা। প্রাথমিক তদন্তে পাওয়া এ তথ্য জানিয়ে সোমালিয়ার পরিবহন মন্ত্রী বলেছেন, বিমানের সবার প্রানহানি ঘটাতেই পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী হামলা চালানো হয়।

সোমালিয়া সরকারের অনুরোধে ঘটনার তদন্তে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এর কর্মকতারা দেশটির রাজধানী মোগাদিসুতে পৌঁছেছেন।

মঙ্গলবার আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বিমানে সৃষ্ট গর্ত দিয়ে বাইরে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়। আহত হন ২ জন। পরে বাকি আরোহীদের নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে।

বিষয়:বিমানবিমানে বোমাসন্ত্রাসী হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…