খুলনার ডুমুরিয়ায় বোনের প্রেমে বাধা দেওয়ায় ভাইকে খুন করেছে কথিত প্রেমিক। এ সময় নিহত ফয়সালের পিতাসহ চারজন আহত হয়েছে। এলাকাবাসী ঘাতক মিজানুরকে আটক করে পুলিশে দিয়েছে।
বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার উলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার উলা গ্রামের আব্দুর রশিদের মেয়ের সাথে গজেন্দ্রপুর গ্রামের আঃ সামাদের ছেলে মিজানুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাত সাড়ে বারোটার দিকে ঘাতক মিজান সুমির সাথে দেখা করতে বাড়ীতে আসে। এক পর্যায়ে সুমির ছোট ভাই নবম শ্রেনীর ছাত্র ফয়সাল তার বন্ধুদের নিয়ে বাধা দেয়। এ সময় মিজান তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়।
এ সময় বাধা দিতে এলে সুমির বাবা আঃ রশিদ, প্রতিবেশী মহসিন সরদার, মোফাজ্জেল সরদার, ইকু সরদারসহ পাচজন আহত হয়। পরে এলাকাবাসী ঘাতক মিজানকে আটক করে পুলিশে দিয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এবং আহতদেরকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পিতা আঃ রশিদ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।







