ক্রিকেট

বোনেরের মহাকাব্যিক ব্যাটিংয়ে ক্যারিবীয়দের লিড

ক্যারিবীয় ব্যাটসম্যানের মহাকাব্যিক ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট দলের বিরুদ্ধে ক্যারিবীয় দলের ব্যাটসম্যান মহাকাব্যিকভাবে ব্যাটিং করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আভিজাত্যের টেস্ট ফরমেটে ইংল্যান্ডের বিপক্ষে ধৈর্য্যের দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার এনক্রুমাহ বোনের। ৫ সেশনে ৯ ঘণ্টা ১৮ মিনিট ক্রিজে থেকে ৩৫৫ বল মোকাবেলায় ১২৩ রানে আউট হওয়ার আগে দলকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। তৃতীয় দিন শেষ প্রথম ইনিংসে ইংলিশদের দেয়া ৩১১ রানের বিপরীতে ৯ উইকেট খরচায় ৬২ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

দিনের শেষ ভাগে ৮৭ বলে ২৬ রানে অপরাজিত থাকা উইন্ডিজ ব্যাটার ভিরাস্যামি পের্মাউল ও জায়ডেন সিলেস চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবেন।

তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ২০২ রানে ব্যাটিংয়ে নামে আগের দিন ৪৩ ও ৩৪ রানে অপরাজিত থাকা জেসন হোল্ডার ও বোনের। মাত্র ২ রান যোগ করে ৪৫ রানে কাটা পড়েন হোল্ডার। তবে অপর প্রান্তে উইন্ডিজদের ঢাল হয়ে সাবলীল ব্যাট চালিয়ে মুগ্ধতা ছড়িয়েছে ইংলিশ বোলারদের সামলেছেন বোনের। যদিও অন্যপ্রান্তে উইন্ডিজ ব্যাটারদের আসা যাওয়ার মিছিল।

৩৫৫ বল মোকাবেলা করে ১২৩ রান করে বোনের ফিরলেও শেষ দিকে ৮৭ বল মোকাবেলা করে ২৬ রান তুলে ইংলিশদের ভোগাচ্ছে পের্মাউল। দিন শেষে উইন্ডিজরা এগিয়ে ৬২ রানে।

দুটি করে উইকেট তুলেছেন ইংলিশ বোলার ক্রেইগ ওভারটন ও বেন স্টোকস।

বিষয়:বোনের স্টোকস হোল্ডার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…