চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখের ‘হাফ ডজন’ নাটকে তাসনিয়া ফারিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের উৎসব নানামাত্রিক রঙ ও বর্ণিল আয়োজনে ধরা দেয় টিভিপর্দায়। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করার সাথে সাথে ড্রয়িংরুমেও অপেক্ষায় থাকেন দর্শক। চেয়ে থাকেন ছোটপর্দায়। কয়েক বছর ধরে এরসঙ্গে যোগ হয়েছে ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। এই বৈশাখে টিভিপর্দা কিংবা অনলাইন প্ল্যাটফর্মের প্রায় সব মাধ্যমে দেখা যাবে এ সময়ের ব্যস্ততম অভিনেত্রী তাসনিয়া ফারিনকে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে অভিনেত্রী ফারিন জানালেন, তিনি পহেলা বৈশাখের অনেকগুলো নাটকের অভিনয় করেছেন। এরমধ্যে ‘হাফ ডজন’ নাটকে টেলিভিশন ও অনলাইনে প্রচার হবে। নিজের অভিনীত এমন ছয়টি নাটকের নাম বললেন ফারিন।

এগুলো হলো- জোভানের বিপরীতে রিফাত আদনান পাপন পরিচালিত ‘দৌড়া বাজান’, গোলাম কিবরিয়া তানভীরের সঙ্গে শরিফুল ইসলাম শামীম পরিচালিত ‘টাপুর-টুপুর’, মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত অপূর্বের বিপরীতে ‘পুলিশ একজন মানুষ’, আফরান নিশোর সঙ্গে ‘চারকাহন’, শামীম হাসান সরকারের সঙ্গে ‘ফেয়ার ইন লাভ’, সায়েদ জামান শাওনের সঙ্গে কাজল আরেফিন অমির নির্দেশনায় ‘সরি স্যার’।

গত ভালোবাসা দিবসের ৬-৭ টি নাটকে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিন। প্রতি নাটকে নিজের অভিনয় দিয়ে তিনি প্রশংসা কুড়ান। বিশেষ করে ইমরাউল রাফাতের ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার-টু’ দিয়ে নজর কেড়েছেন এই নবীন তারকা।

অন্যদিকে, আরফান নিশো’র সঙ্গে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটক দিয়ে ফারিন ব্যাপকভাবে আলোচনায় আসেন। মাত্র দেড় মাসে এই নাটকটি ইউটিউবে ৭০ লাখের বেশি মানুষ দেখেছেন। এছাড়া ‘বাংলা আমার মা’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ফারিনকে প্রশংসা এনে দিয়েছে।

ফারিন চ্যানেল আই অনলাইনকে বলেন, চেষ্টা করছি ভালো ভালো কাজ করার। বৈশাখে যে ছয়টি নাটক প্রচারে আসছে সবগুলো নাটকে আমার চরিত্রে নতুনত্ব থাকছে। নতুন নির্মাতা ও নতুন সহ-শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরেছি। কাজগুলো খুব ভালো হয়েছে। এরমাধ্যমে আমার কাজের দর্শক বাড়বে বলে বিশ্বাস করি। এছাড়া নাটকের দর্শকদের জন্য আমার কাজগুলো ভিন্নমাত্রা যোগ করবে।

Reneta

তিনি বলেন, আমি একজন পরিণত অভিনেত্রী হতে চাই। এই কাজগুলো আমাকে একজন ভালো অভিনেত্রী হতে সহায়ক হবে বলে মনে করি।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোইউটিউবতাসনিয়া ফারিননাটকবৈশাখলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT