চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈবাহিক ধর্ষণকে অনুমোদনকারী বৈষম্যমূলক আইন সংশোধনের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
শিশু কনে

শিশুকন্যার মৃত্যুর যথাযথ তদন্ত এবং বৈবাহিক ধর্ষণকে অনুমোদনকারী বৈষম্যমূলক আইন সংশোধন করার আহ্বান জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট।

বিয়ের মাত্র ১ মাস পরে গত ২৫ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ১৪ বছর বয়সী কন্যাশিশু যৌনাঙ্গে মাত্রাতিরিক্ত রক্তপাতের কারণে মৃত্যুবরণ করে। গত ২০ সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হওয়া ওই কনের স্বামীর বয়স ৩৫ বছর বলে জানা গেছে।

ধর্ষণ আইন সংস্কার জোট তাদের বিজ্ঞপ্তিতে জানায়, তার পরিবার জানায়, বিয়ের পর দিন থেকেই কিশােরীটির রক্তক্ষরণ হচ্ছিলাে, কারণ তার স্বামী তার সাথে বার বার জোরপূর্বক সহবাস করে আসছিল। চিকিত্সা বিশেষজ্ঞদের মতে প্রথমবার যৌন মিলনের সময় নারীদের জন্য আতঙ্ক এবং
ভয় একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া এবং প্রায়ই বিবাহিত নারীদের যৌনাঙ্গে রক্তক্ষরণ ঘটে থাকে। তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এবং ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে।

ধর্ষণ আইন সংস্কার জোট উদ্বিগ্ন যে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় এবং অনেক নারী এবং কিশােরীর বৈবাহিক ধর্ষণের অভিজ্ঞতা আছে। এই ধরণের যৌন সহিংসতায় ভুক্তভােগী বেশিরভাগ নারী প্রচলিত লিঙ্গ বৈষম্যমূলক আইনের কারণে প্রতিকার পায় না। বিশেষত বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৩৭৫-যা ধর্ষণের সংজ্ঞায় একটি ব্যতিক্রম অন্তর্ভুক্ত করেছে, যেখানে বলা হয়েছে নারীর বয়স ১৪ বছরের কম হলে তার সঙ্গে যৌনসম্পর্ক ধর্ষণ বলে গণ্য হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে অনুসারে, ২৭.৩% বিবাহিত নারীরা বলে যে, তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং স্বামীর জোরজবরদস্তির কারণে যৌন মিলনে বাধ্য হয়।

এসবের প্রেক্ষিতে এই মৃত্যুর তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি আহ্বান জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট। পাশাপাশি বাংলাদেশ দণ্ড বিধির ৩৭৫ ধারাটি সংবিধানের ২৮, ৩১, ৩২ এবং ৩৫(৫) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বিধায় অবিলম্বে তা সংশোধন করার দাবি জানিয়েছে।

Reneta

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান দণ্ডবিধি আইনের ৩৭৫ ধারাটি বিবাহিত নারীদের জন্য বৈষম্যমূলক। ১৪ বছরের উর্দ্ধে কোন নারী বৈবাহিক সম্পর্কের মধ্যে যৌন সহিংসতার শিকার হলে তা এই আইন অনুসারে ধর্ষণের আওতাভুক্ত নয়। যা সংবিধানের নিষ্ঠুর, অবমাননাকর ও অমানবিক আচরণের বিরুদ্ধে সাংবিধানিক যে সুরক্ষা রয়েছে তা লংঘন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মনিরুজ্জামান।

টাঙ্গাইলে তিন তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ২৪, ২০২৬

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT