চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈধ কাগজপত্র দেখাতে আরও সময় চেয়েছে আপন জুয়েলার্স

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৪:০৫ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
অপরাধ
A A

বৈধ কাগজপত্র জমা দেয়ার জন্য শুল্ক গোয়েন্দাদের কাছে আরও কয়েকদিনের সময় চেয়েছে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে গোয়েন্দা দফতরে হাজিরা শেষে সাংবাদিকদের একথা জানান তাদের আইনজীবী ব্যারিস্টার তারিকুল সিরাজ।

তিনি বলেন, আজ আপন জুয়েলার্স কর্তৃপক্ষ কিছু বৈধ কাগজপত্র শুল্ক গোয়েন্দা দফতরে জমা দিয়েছেন। তবে আরও কাগজপত্র জমা দেয়ার জন্য তারা আরও কয়েকদিন সময় লাগবে।

ক্রেতাদের স্বর্ণের অডারকৃত টাকা কিভাবে ফেরত দেওয়া হবে এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে ব্যারিস্টার তারিকুল সিরাজ বলেন, আপন জুয়েলার্স  শুল্ক গোয়েন্দাদের কাছে স্বর্ণের অর্ডারকৃত সব ধরণের তথ্য দিয়েছে। এখন তারাই সিদ্ধান্ত নেবেন কিভাবে অডারকৃত টাকা ক্রেতাদের ফেরত দেবেন। তবে এ বিষয়ে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান আইনজীবী তারিকুল সিরাজ।

এর আগে গত ১৭ মে গোয়েন্দা দফতরে ব্যবসায়িক কাগজপত্র নিয়ে হাজির হয়েছিলেন দিলদার আহমেদ। তবে সেদিন তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ। তাই ওইদিনই বৈধ কাগজপত্র দেখানোর জন্য সময় চেয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে ১৫ দিনের সময় চায় আপন জুয়েলার্স ।

এরপর ১৫ দিন পার হলেও কোন প্রকার বৈধ কাগজপত্র জমা দিতে পারেননি তারা।

ওদিকে, গ্রাহকের মেরামতের জন্য রাখা গচ্ছিত স্বর্ণ হস্তান্তরে আপন জুয়েলার্সের পাঁচ শো-রুম থেকে ১৮২ জনের মধ্যে ৮৫ জনকে ২ কেজি ৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার ফেরত দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

Reneta

বনানীর হোটেল রেইনট্রিতে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। ওই ঘটনার পর কাস্টমস কর্তৃপক্ষ আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালায়।

গত ১৪ ও ১৫ মে ‘সুনির্দিষ্ট অভিযোগের’ ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্স থেকে প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরা আটক করে। আপন জুয়েলার্সের ৫টি শাখায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ৫টি দল অভিযান চালায়।

এখন পর্যন্ত মালিকপক্ষ এসব স্বর্ণ ও ডায়মন্ডের কোন বৈধ কাগজ দেখাতে পারেনি বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আজ তাদের কাগজ-পত্র যাচাই করে শুল্ক গোয়েন্দারা সিদ্ধান্ত নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপন জুয়েলার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT