চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেয়ারস্টোর সেঞ্চুরিতে হেসেখেলে জিতল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

গত কয়েকটা দিন কঠিনই ছিল ইংলিশ ক্রিকেটের জন্য। দলের অন্যতম সদস্য বেন স্টোকসের পুলিশি গ্রেপ্তার ও ইসিবি দ্বারা ক্রিকেটে সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব অবশ্য মাঠে পড়তেই দিল না ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের শেষ ওয়ানডেতে হেসেখেলে হারানোটা সেটাই বলে। তিনশ ছুঁইছুঁই লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভার ও ৯ উইকেট অক্ষত রেখেই জয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা।

সাউদাম্পটনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৮৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৮ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের একটি বৃষ্টিতে ভেসে গেছে। বাকি চারটি জিতে নিল স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের গড়া চ্যালেঞ্জিং সংগ্রহটা এসেছিল দলীয় প্রচেষ্টায়। শাই হোপের ৭২ ছাড়া আর কোনও ফিফটি নেই ইনিংসে। তবে ক্রিস গেইলের ৫ ছয় ও এক চারে ২৯ বলে ৪০, কাইল হোপের ৩৩, মারলন স্যামুয়েলসের ৩২, জেসন মোহাম্মেদের ২৫ রানে সংগ্রহটা বাড়তে থাকে।

শেষদিকে সুনীল অ্যামব্রিসের ২৭ বলে অপরাজিত ৩৮ এবং অ্যাশলে নার্সের ৩ চার ২ ছয়ে ১২ বলে অপরাজিত ৩১ রানে সংগ্রহটা চ্যালেঞ্জিং জায়গায় যায়।

কিন্তু রান তাড়া করতে নেমে ইংল্যান্ড সেটি মামুলি প্রমাণ করে ফেলেছে। জেসন রয় ও জনি বেয়ারস্টো উদ্বোধনীতেই ১৫৬ রান তুলে ফেলেন। সেটিও মাত্র ২১.২ ওভারে! ৯৬ রানে এলবিডব্লিউ হয়ে ফেরা রয়ের অবশ্য সেঞ্চুরি হাতছাড়ার হতাশা সঙ্গী হয়েছে। ১১ চার ও এক ছয়ে ৭০ বলের ইনিংস তার।

তবে সেঞ্চুরি হাতছাড়া করেননি বেয়ারস্টো। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৪১ রানে। ১৭ চারে ১১৪ বলে সাজানো ইনিংসটিতে নেই কোনও ছয়ের মার। এই সিরিজেই প্রথম ওয়ানডে শতক পাওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যানের এটি ক্যারিয়ার সেরা ইনিংস।

Reneta

বেয়ারস্টোর সঙ্গে অবিচ্ছিন্ন ১৩৮ রানের জুটিতে অবদান রাখা জো রুট অপরাজিত ছিলেন ৪৬ রানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বেয়ারস্টো
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬

জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন চঞ্চল চৌধুরী

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জুন ৩, ২০২৬

ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT