চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেয়ারস্টোর সেঞ্চুরিতে কিছুটা স্বস্তিতে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সিডনি টেস্টের তৃতীয় দিনে খাদের কিনারায় পড়ে যাওয়া ইংল্যান্ডকে খানিকটুা টেনে তোলার চেষ্টায় সফল জনি বেয়ারস্টো। অসাধারণ দৃঢ়তায় তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি, এই সিরিজে কোনো ইংল্যান্ড ব্যাটারের প্রথম সেঞ্চুরিও।

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪১৬ রানের জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৫৮ রান তুলেছে ইংলিশরা। তৃতীয় দিন শেষে অজিদের চেয়ে এখনো ১৫৮ রানে পিছিয়ে জো রুটের দল।

আগেরদিনের ১৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে পুরো সিরিজের মতোই বিপর্যয়ে পড়ে ইংলিশরা। বোল্যান্ড-স্টার্কদের তোপে ৩৬ রানে ৪ উইকেট হারায়। অজিদের হয়ে প্রথম আঘাত হানেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক।

পঞ্চম উইকেটে স্টোকসের সাথে বেয়ারস্টোর ১২৮ রানের জুটি স্বস্তি ফেরায় ইংলিশ ড্রেসিংরুমে। ব্যক্তিগত ৬৬ রানে স্টোকসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাথান লায়ন। শূন্য রানে বাটলারকে খাজার ক্যাচে পরিণত করেন প্যাট কামিন্স।

একপ্রান্ত আগলে তখনও বেয়ারস্টো, অষ্টম উইকেটে ৭২ রানের জুটি গড়েন মার্ক উডের সাথে। ৪১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলা উডকে সাজঘরে ফেরান অধিনায়ক কামিন্স।

জ্যাক লিচকে নিয়ে দিনের বাকি অংশটুকু সাবধানে পার করে দেন বেয়ারস্টো। সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন ১০৩ রানে। সঙ্গী জ্যাক লিচ করেছেন ৪ রান।

Reneta

অস্ট্রেলিয়ার হয়ে দুটো করে উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড ও কামিন্স। ক্যামেরন গ্রিন, স্টার্ক এবং লায়ন নিয়েছেন একটি করে উইকেট।

খাজার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪১৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডখাজাবেয়ারস্টোব্রডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ হতাশা ভুলে আর্জেন্টিনাকে সবকিছু ‘উজাড়’ করে দেয়ায় প্রতিশ্রুতি এনজোর

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT