বেয়ন্সের সঙ্গে কিম কার্দাশিয়ানের ইঁদুর দৌঁড়টা বেশ কিছুদিন ধরেই চলছে। তবে এবার পপস্টার বেয়ন্সকে পেছনে ফেলেছেন টিভি তারকা কিম কার্দাশিয়ান। বেয়ন্সের ৪ কোটি ৩৯ লাখ ফলোয়ারকে পেছনে ফেলে কার্দাশিয়ানের ইন্সটাগ্রাম ফলোয়ার এখন ৪ কোটি ৪২ লাখ।
দুই নারীর লড়াই। তাও আবার যেমন-তেমন নয়। ভক্তদের বশ করার লড়াই! তবে কার্দাশিয়ানে এগিয়ে যাওয়াতে বিষ্মিত হওয়ার কিছুই নেই। নিত্যনতুন নিজের বিভিন্ন মুডের ছবি দিয়ে ইন্সটাগ্রাম পেজ আপডেটেড রাখেন কিম।
এগিয়ে যাওয়ার পরই সেলিব্রেশনে মজেছেন কিম। বেয়ন্সের সঙ্গে তাঁর এই লড়াইয়ে যে কোনও সময় বেয়ন্স টেক্কা দিতে পারতেন। কিন্তু, নিজের ইমেজ দিয়ে অবস্থান ধরে রাখায় প্রত্যয়ী কিম। তাদের পর সেরা দশ তালিকায় থাকা সেলিব্রেটিরা হলেন, টেলর সুইফ্ট, সেলেনা গোমেজ, আরিয়ানা গ্রান্ডে, জাস্টিন বিবার, কাইলি জেনার….।







