চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেড়াতে গিয়ে তিন স্কুলছাত্রী গণধর্ষণের শিকার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:৫০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ঘাটাইলে বনে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণি পড়ুয়া তিন ছাত্রী। গতকাল রোববার সন্ধ্যায় ঘাটাইলের সাতকুয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার একজন ছাত্রীর বাবা সোমবার অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার টাঙ্গাইলের ঘাটাইল এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পর ওই চার ছাত্রী বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর দেড়টায় তারা ঝড়কা এলাকায় যায়। সেখানে তাদের সাথে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন।

পরে তারা আশিক নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে সাতকুয়া এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের উত্তর-পশ্চিম দিকে ঘুরতে যায়। এ সময় ৫-৭ জন ব্যক্তি তাদের ঘিরে ফেলে হৃদয়, শাহীন ও আশিককে মারধর করে তিন জনকে গণধর্ষণ করে। ধর্ষকদের একজনের ‘ভাগ্নি’র মতো চেহারা বলে অন্য ছাত্রীকে ধর্ষণ করা থেকে বিরত থাকে।

অভিযোগে বলা হয়, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে তাদের পালাক্রমে ধর্ষণ করে। এরপর পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে ওই চার ছাত্রীদের একজনের নানির বাড়িতে আশ্রয় নেয় তারা। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানানো হয়। পরে অভিভাবকরা থানা পুলিশকে জানালে তাদের উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, তিনজনকে গণধর্ষণের অভিযোগের পর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা কিছুটা ভাল হলেও মানসিকভাবে বিপর্যস্ত। মেডিক্যাল টিম গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ট্যাগ: গণধর্ষণটাঙ্গাইলধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন নায়িকা নিয়ে বাপ্পীর ‘সিক্রেট এজেন্ট’

পরবর্তী

৮ই ফেব্রুয়ারি ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’

পরবর্তী

৮ই ফেব্রুয়ারি ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’

মার্চে সবচেয়ে বড় 'টিকটক ফেয়ার'

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT