চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্ট ভেলকিতে কিউইদের সিরিজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বোল্ট ভেলকিতে সিরিজ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টে্রন্ট বােল্টের বোলিং ভেলকিতে নাজেহাল হল ওয়েস্ট ইন্ডিজ। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিল নিউজিল্যান্ড। ক্যারিবীয়দের দুরমুশ করে ২০৪ রানের বিশাল ব‌্যবধানে জয় তুলে নেয় কিউইরা।

প্রথম ব্যাট করে ৬ উইকেটে ৩২৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। একাই ৭ উইকেট নিয়ে ক্যারিবীয়দের কোমর ভেঙেছেন বোল্ট।

৩৪ রান খরচায় ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন বোল্ট। একই দিনে ওয়ানডেতে শততম উইকেট নেয়ার মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সেরা বোলিংও এটি। এর আগে টিম সাউদি ৩৩ রানে ৭ উইকেট পেয়েছিলেন।

Banglabid

শুরুটা তেমন ভাল না হলেও শেষ পর্যন্ত ব্যাটিংটাও দুর্দান্ত ছিল নিউজিল্যান্ডের। হেনরি নিকলস, জর্জ ওয়ার্কার ও রস টেলরের হাফসেঞ্চুরিতে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৩২৫ রান করে। নিকলস ৬২ বলে সাতটি চার ও দুটি ছক্কার মারে ৮৩ রানের হার না মানা ইনিংস খেলেন। এছাড়া ওয়ার্কার ৫৮, রস টেলর ৫৭ ও টড অ্যাশলে ৪৯ রান করেন।

জবাবে শুরু থেকে শেষ পর্যন্ত বোল্টের গতিতে বিধ্বস্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সুবাদে ২৮ ওভার ব্যাট করে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে অ্যাশলে নার্স সর্বোচ্চ ২৭ ও শাই হোপ ২৩ রান করেন।

বোল্টের ৭ উইকেটের ছাড়া বাকি তিনটি উইকেট নেন লোকি ফার্গুসন। সিরিজের নিয়মরক্ষার শেষ ম্যাচ হবে আগামী মঙ্গলবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের মানবিক সংকটের গভীরতা ভাষায় প্রকাশ যোগ্য নয়: বব রে

পরবর্তী

বেশি দামের আশায় শরীয়তপুরে আগাম পেঁয়াজ তোলা শুরু

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বেশি দামের আশায় শরীয়তপুরে আগাম পেঁয়াজ তোলা শুরু

বাংলাদেশ ক্রিকেটার নাসির হোসেন মাঠে ক্রিকেট ব্যাট ও গ্লাভস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

হলো না নাসিরের ৩০০

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT