চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বোধোদয়ের আন্দোলনে’ পাবনার কাশিনাথপুরে পথপাঠাগার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২২
শিল্প সাহিত্য
A A
পাঠাগারে বই পড়ছেন দুই নারী, পাশে বইয়ের শেলফ ও উদ্বোধনী বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের মূল ফটকের বাইরে রাস্তার পাশে গড়ে উঠেছে ভিন্নধর্মী এক পাঠাগার। নাম, স্কাইলার্ক পথপাঠাগার।

পাঠাগারটির উদ্যোক্তারা বলছেন, পাড়ামহল্লায় এভাবে পথপাঠাগার বা ভ্রাম্যমাণ পাঠাগার গড়ে তোলা হলে তরুণপ্রজন্ম ভার্চুয়াল ভাইরাস থেকে নিজেদের সহজেই মুক্ত করতে পারবে।

বিদেশে এমন অনেক পাঠাগার অনেক দেখা গেলেও বাংলাদেশে এমন উদ্যোগ বিরল। চলতি বছরের জানুয়ারি থেকে পথপাঠাগারটির যাত্রা শুরু হয়েছে। কাশিনাথপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল’ এর অর্থায়নে সাংবাদিক, গীতিকার ও শিক্ষক আলাউল হোসেন এই পথপাঠাগারটি গড়ে তোলার প্রথম উদ্যোগ গ্রহণ করেন। এ কাজে তাকে সহায়তা দিতে এগিয়ে আসেন স্কাইলার্ক স্কুলের সভাপতি প্রভাষক সালাহউদ্দিন আহমেদ এবং আরেক পরিচালক ফজলুর রহমান।

Banglabid

আলাউল হোসেন তার নিজের ব্যক্তিগত সংগ্রহের নতুন পুরোনো প্রায় শতাধিক বই দিয়ে পাঠাগারটি শুরু করেন। পরবর্তীতে স্থানীয় প্রয়াস পাবলিক লাইব্রেরীর সেক্রেটারী দুই শতাধিক বই এই পথপাঠাগারে দান করেন। তারপর থেকে এলাকার অনেক সচেতন মানুষ দুই-চারটি করে বই দিয়ে পাঠাগারটিকে সমৃদ্ধ করে তুলেছেন। প্রতিষ্ঠার ৫ দিনের মাথায় এখন পাঁচ শতাধিক বই রয়েছে পাঠাগারে। প্রতিদিন ৫০-৬০ জন করে পথচারী নিজেদের পছন্দের বই পাঠাগার থেকে নিয়ে যাচ্ছেন এবং পড়া শেষে আবার ফেরত দিয়েও যাচ্ছেন।

জানা গেছে, পথচারী পাঠকদের অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী। তাই উদ্যোক্তারা তাদের উদ্যোগটি ফলপ্রসূ হচ্ছে বলে ধারণা করছেন। স্বেচ্ছাসেবক হয়ে পথপাঠাগারটি সার্বক্ষণিক দেখাশুনার দায়িত্ব পালন করছেন পাঠাগারের পাশে অবস্থিত শিরিন স্টোরের সত্ত্বাধিকারী সুরুজ আলী ও আস্থা ম্যাগাশপের ম্যানেজার আবির মাহমুদ সম্রাট। এছাড়াও আশেপাশের স্কুল-কলেজ পড়ুয়া কিছু শিক্ষার্থীও স্বেচ্ছাসেবকের কাজ করে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঠাগারটি সবার জন্য উন্মুক্ত থাকে। সকালে চাবি দিয়ে খোলা ও সন্ধ্যার পরে চাবি দিয়ে পাঠাগারের গ্লাস বন্ধ করে দেন স্বেচ্ছাসেবকরা। আর এ কাজটি স্বেচ্ছাসেবকরা আনন্দের সাথেই করে যাচ্ছেন। পাঠাগারের আশেপাশের দোকানমালিকরাও অবসরে পাঠাগার থেকে বই নিয়ে পড়াশুনা করছেন। অদ্ভূত এক পরিবেশ সৃষ্টি হয়েছে পাঠাগার এলাকায়।

Reneta

পথপাঠাগারের উদ্যোক্তা স্কাইলার্ক স্কুলের প্রতিষ্ঠাতা ও বেড়া উপজেলার মাশুন্দিয়া-ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আলাউল হোসেনের সাথে তার পরিকল্পিত পথপাঠাগার নিয়ে কথা বলতে গেলে তিনি বলেন, ‘মানব জীবনের ব্যর্থতা, শূন্যতা ও হতাশা থেকে পরিত্রাণের অন্য কোন উপায়ই নেই একমাত্র বইপড়া ছাড়া। আমাদের সময় একাডেমিক লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল (গল্পের বই) পড়ে অথবা খেলাধূলা করে সময় কাটাতো অধিকাংশ শিক্ষার্থী। এখন সেই জায়গা দখল করেছে ফেসবুক, স্মার্ট ফোন, ইন্টারনেট, ইউটিউব প্রভৃতি। এতে শিক্ষার্থীদের মননশীল চর্চা একেবারেই কমে গেছে।’

‘‘ফেসবুক, মোবাইল ফোন, ইন্টারনেট, ইউটিউবসহ অন্য সব সামাজিক মাধ্যমগুলোর অবাধ অপব্যবহার এই প্রজন্মকে অসহনশীল, অশালীন, অমার্জিত এমনকি অসামাজিক করে গড়ে তুলছে। নতুন প্রজন্মকে এই পথ থেকে ফেরানোর একটাই উপায়- বইপড়ানো। পঠন-পাঠন ছাড়া তরুণদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করানো যাবে না। এই দিক বিবেচনায় আমি পথপাঠাগারের উদ্যোগ গ্রহণ করেছি।’’

আগামীতে পাঠাগারের পরিসর বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ‘সহযোগিতা পেলে আমি আমার নিজ জেলা পাবনার প্রতিটি উপজেলায় একটি করে পথপাঠাগার গড়ে তুলতে চাই।’

স্কাইলার্ক স্কুলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, মানুষকে আলোকিত করার স্বপ্ন দেখাতেই এই পথপাঠাগারের উদ্যোগ নেয়া হয়েছে। একটি তথ্যনির্ভর ও আধুনিক সমাজ বির্নিমাণে নতুন প্রজন্মকে বইপড়ায় সম্পৃক্ত করতে পারলে সমাজ পরিবর্তন সম্ভব সহজেই।

আরেক উদ্যোক্তা ফজলুর রহমান বলেন, স্কাইলার্ক পথপাঠাগার অত্র এলাকার বেশ কিছু তরুণের মধ্যে ইতোমধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠার সাথে সাথেই যেভাবে পাঠকের আগ্রহ দেখা যাচ্ছে- সত্যিই অবিশ্বাস্য।

‘বোধোদয়ের আন্দোলনে স্কাইলার্ক পথপাঠাগার’ শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া পথপাঠাগারের জন্য বানানো সেলফে দুই হাজারের অধিক বই ধরবে বলে জানান উদ্যোক্তারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারিয়া নূর মা হচ্ছেন

পরবর্তী

আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে সেনেগাল

পরবর্তী
সেনেগাল ফুটবল দল উল্লাসে ভরা, আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে সেনেগাল

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছবি, বান্দরবানে সন্ত্রাসী হামলার খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে সন্ত্রাসী হামলায় সেনাসদস্যসহ নিহত ৪: আইএসপিআর

সর্বশেষ

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT