বেসিক ব্যাংক কেলেঙ্কারি: ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত, দেশের সর্বোচ্চ আদালতের কেন্দ্রবিন্দু।. Channel i News – চ্যানেল আই নিউজ
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা মামলাগুলোর তদন্ত শেষ করে আগামী ৩ মাসের মধ্যে প্রতিবেদন দিতে দুদকের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যথায় দুদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন আদালত।
বেসিক ব্যাংকের আলোচিত ঋণ কেলেঙ্কারির ঘটনার তিন মামলায় ব্যাংকটির কর্মকর্তা মোহাম্মদ আলীর জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মোহাম্মদ আলীর পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আবুল হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তার সাথে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।
এই মামলার অভিযোগে বলা হয়, মোহাম্মদ আলী শান্তিনগর শাখার ম্যানেজারের দায়িত্ব পালনকালে এই ব্যাংক থেকে বিভিন্নভাবে ৩৬২ কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ হয়।






