চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে নিজেকে দোষী মনে করেন না বাচ্চু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
অপরাধ, অর্থনীতি
A A
বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে নিজেকে দোষী মনে করেন না বাচ্চু. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ব্যাংকটির প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ‍ঋণ জালিয়াতির কেলেঙ্কারিতে নিজেকে দোষী মনে করেন না।

সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় শেখ আব্দুল হাই বাচ্চু বলেন, যে সব অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে, সেগুলোর বিষয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। আমি যেসব প্রশ্নের উত্তর জানি, সেগুলোর দিয়েছি। অভিযোগগুলো এখনো তদন্তাধীন অবস্থায় রয়েছে, এখনো প্রমাণিত হয়নি। প্রয়োজন হলে আরও সহযোগীতা করব।

বেসিক ব্যাংকে দুর্নীতির যে অভিযোগ এসেছে, তাতে তখনকার চেয়ারম্যান হিসেবে নিজের দায় কতটা বলে মনে করেন- এমন প্রশ্নে বাচ্চু বলেন, “এখনও অভিযোগের তদন্ত চলছে। এখনও কিছু প্রমাণ হয়নি। কাজেই এটা বলা এখন মুশকিল। তদন্ত চলছে, দেখা যাক কী হয়।”

আবদুল হাই বাচ্চুকে সোমবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত মাসের ২৩ নভেম্বর দুদক আবদুল হাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। ফলে এবারই প্রথম ব্যাংক কেলেঙ্কারিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। কমিশনের পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

ঋণ কেলেঙ্কারির এ ঘটনায় দুদকের এই জিজ্ঞাসাবাদ চলছে গত ২২ নভেম্বর থেকে। এর আগে রোববার পর্যন্ত বেসিক ব্যাংকের সাবেক ১০ পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Reneta

২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে রাষ্ট্রায়াত্ত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ব্যাংকটির তিনটি শাখায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনা ধরা পড়ে। গুলশান শাখায় এক হাজার ৩০০ কোটি টাকা, শান্তিনগর শাখার ৩৮৭ কোটি টাকা, প্রধান শাখায় প্রায় ২৪৮ কোটি টাকা ও দিলকুশা শাখায় ১৩০ কোটি টাকা অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ শনাক্ত করা হয়।

এছাড়া বেসিক ব্যাংকের নিজেদের তদন্তে আরও এক হাজার কোটি টাকার জালিয়াতি প্রকাশ পায়। বেসিক ব্যাংকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনা ধরা পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসিক ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির দুই পা ভেঙে দিল দুর্বৃত্তরা!

পরবর্তী

চান্দিমাল-ম্যাথুজের সেঞ্চুরিতেও শঙ্কায় লঙ্কানরা

পরবর্তী

চান্দিমাল-ম্যাথুজের সেঞ্চুরিতেও শঙ্কায় লঙ্কানরা

বিএনপি কি আগাম নির্বাচনের জন্য প্রস্তুত?

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT