চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

রাহুল রায়রাহুল রায়
১:৪৮ পূর্বাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

অর্থ কেলেঙ্কারির অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এর আগে ৫৬টি মামলা হলেও বাচ্চু ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সংসদে অর্থমন্ত্রীর দেয়া তথ্যের পরেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে দুদক। 

প্রায় ৫ বছর আগে বেসিক ব্যাংকের ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছিল দুদক। মাঝখানে তদন্ত  কিছুটা ঝিমিয়ে পড়লেও কয়েক মাস আগে ৫৬টি মামলা করে দুদক। ওই মামলায় তিনজন ব্যাংক কর্মকর্তা আটকও হয়। 

কয়েকদিন আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, এই দুর্নীতিতে আব্দুল হাই জড়িত। এ বক্তব্যের পর আবারও আলোচনায় বেসিক ব্যাংকের এই সাবেক চেয়ারম্যান। দুদক কার্যালয়ে মাসিক সংবাদ সম্মেলনেও দুদক কর্মকর্তাদের মুখোমুখি হতে হয় বেসিক ব্যাংকের দুর্নীতির প্রশ্নের।

দুদকের পরিচালক নূর আহমেদ বলেন, ‘আমাদের যারা এই বিষয়ে তদন্ত করছেন তারা বিষয়টি দেখছেন। প্রথম এফআইআরে কারে নাম না আসলেও তদন্তে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে ডাকা হবে।’

তদন্ত স্বচ্ছ করতে এবং গতি আনতে নিজেদের নিয়েই গণশুনানির কর্মসূচি নিচ্ছে দুদক। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) ডা. মো. শামসুল আরেফিন বলেন,  ‘আমরা গণশুনানি করছি। এর মাধ্যমে আমরা মানুষের যে পাওয়া তা দেওয়ার চেষ্টা করছি। আর এ জন্য আমরা গণশুনানি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করছি।’

দুদুক কর্মকর্তারা মনে করছেন এ ধরনের গণশুনানি হলে কর্মকর্তাদের জবাদিহীতার জায়গা তৈরি হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল হাই বাচ্চুদুদকবেসিক ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT