চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি অবকাঠামো প্রকল্পে ব্যাংকের বিনিয়োগে নতুন শর্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

এখন থেকে বেসরকারি খাতের কোনো কোম্পানিতে ব্যাংকগুলো বিনিয়োগ করলে সেই কোম্পানিকে ১ বছরের মধ্যে পূঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। তবে সংশ্লিষ্ট প্রকল্পের পরিশোধিত মূলধনের ৫ শতাংশের বেশি প্রথম বছরে তালিকাভুক্ত করা যাবে না।

ব্যাংকের বিনিয়োগে গুণগত মান বৃদ্ধি, বাজারে তারল্য সৃষ্টি এবং ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে সরকারি কোম্পানিতে বিনিয়োগে আগের নিয়ম বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের ১৬ মে সরকারি-বেসরকারি অবকাঠামো প্রকল্প বা প্রকল্প সংশ্লিষ্ট কোম্পানিতে ব্যাংকের বিনিয়োগ নিয়ে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত স্পেশাল পারপাস ভিহাকল (এসপিভি) বিকল্প বিনিয়োগ তহবিল বা সমজাতীয় কোনো তহবিলের মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ অবকাঠামো, পর্যটন এবং ডিজিটাল অবকাঠামো বাস্তবায়নে অর্থ সংগ্রহ করতে চাইলে সেখানে বিনিয়োগ করতে পারবে বাণিজ্যিক ব্যাংক।

Reneta

তবে এসব অ-তালিকাভুক্ত অবকাঠামো প্রকল্পে ব্যাংক বিনিয়োগ করে বিপাকে পড়েছে। কারণ ব্যাংকের তহবিল আটকে থাকছে এবং সেখান থেকে সহজেই বের হতে পারে না। তাই এখন থেকে বেসরকারি খাতের কোনো অবকাঠামো প্রকল্পে ব্যাংক বিনিয়োগ করতে চাইলে সংশ্লিষ্ট কোম্পানিতে বিনিয়োগের তারিখ থেকে ১ বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নিতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বেসরকারি খাতের এ ধরনের কোনো প্রকল্পে ব্যাংক যদি বিনিয়োগ করে তাহলে ১ বছরের মধ্যে এগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করাতে হবে এবং বিনিয়োগের শুরুতে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি করতে হবে। যদি ১ বছরের মধ্যে তালিকাভুক্ত না হয় তাহলে বিনিয়োগ তুলে নেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ ধরনের কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে বিনিয়োগকারী ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে অপরিবর্তনীয় সমঝোতা চুক্তি সম্পাদন করতে হবে। কোনো ব্যাংক এরই মধ্যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করে থাকলে এই নির্দেশনা জারির ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিটি তালিকাভুক্তির বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। সরাসরি তালিকাভুক্তি পদ্ধতিতে সম্পাদন করতে হবে।

শেয়ার প্রতি মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যাংক যে মূল্যে কম্পানির শেয়ারে বিনিয়োগ সম্পাদন করেছে তার গড় মূল্যের কম ধার্য করা যাবে না। সংশ্লিষ্ট প্রকল্পের পরিশোধিত মূলধনের ৫ শতাংশের বেশি প্রথম বছরে তালিকাভুক্ত করা যাবে না।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর বিনিয়োগকারী ব্যাংকের বিনিয়োগের নিরাপত্তার জন্য অ-তালিকাভুক্ত থাকাকালীন গঠিত কোন বিশেষ তহবিল সংশ্লিষ্ট কোম্পানি পর্ষদের অনুমোদন নিয়ে শুধুমাত্র নগদ লভ্যাংশ প্রদান বা তফসিলি ব্যাংকের সাথে থাকা দায় পরিশোধ করার কাজে ব্যবহার করতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT