চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারিকরণের প্রতিবাদে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকে ধর্মঘট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২১
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ভারতে মোদি সরকারের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ব্যাংককর্মীদের ইউনিয়নগুলি। সোমবার থেকে ধর্মঘটে ১০ লাখ রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মচারী। টানা দু’দিন জারি থাকবে কর্মবিরতি। এর জেরে সপ্তাহের শুরুতে থমকে যেতে পারে ব্যাংকিং পরিষেবা।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, গত সপ্তাহ ও এই সপ্তাহ মিলিয়ে টানা চারদিন ব্যাংক পরিষেবা ব্যাহত হবে ভারতজুড়ে। গত সপ্তাহের মাসের দ্বিতীয় শনিবারের কারণে ব্যাংক বন্ধ ছিল। আর গতকাল রবিবার ছিল। এর পর সোম ও মঙ্গলবার ব্যাংক ধর্মঘট থাকছে। ফলে একটানা পরিষেবা না পাওয়ার জেরে নাজেহাল সাধারণ মানুষ।

ধর্মঘটের প্রভাবে সাধারণ ব্যাংকিং পরিষেবা যেমন, নগদ জমা ও তোলা, চেক ক্লিয়ারেন্স, ঋণ গ্রহণ সংক্রান্ত কাজ ইত্যাদি স্থগিত থাকতে পারে। তবে, স্বস্তির কথা এটিএম পরিষেবা কার্যকর থাকবে এই দুই দিন। চালু থাকছে মোবাইল ব্যাংকিং।

ভারতের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মচারীরাও এই ধর্মঘটে কেন্দ্রে বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। ফলে, সপ্তাহের প্রথম দুই দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকতে পারে এসবিআই-এর বিভিন্ন শাখায়।

কানাড়া ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলিও এই প্রতিবাদে অংশ নিচ্ছে। তবে, ব্যাঙ্ককর্মীদের তরফে জানানো হয়েছে যে, গ্রাহকদের যাতে খুব সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হবে।

Reneta

রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ থাকলেও বেসরকারি ব্যাংক চালু থাকছে। সোম ও মঙ্গলবার খোলা থাকছে HDFC, ICICI, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ও ইন্দাসল্যান্ড ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্কগুলি। তবে সংবাদসংস্থা এএনআই-জানিয়েছে, এর মধ্যে কিছু কিছু বেসরকারি ব্যাঙ্কের নির্দিষ্ট শাখাতেও শুরু হয়েছে কর্মবিরতি।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন (UFBU)- ভারতের নয়টি ব্যাংক ইউনিয়নের মাথা UFBU । কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক বেসরকারিকরণের নীতির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে এই দেশব্যাপী সংগঠন। প্রতিবাদ নয়া ব্যাংকিং নীতির বিরুদ্ধেও।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ১৫ ও ১৬ মার্চের এই ধর্মঘটে সামিল হচ্ছে প্রায় ১০ লাখ ব্যাংক কর্মচারী ও কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের ২৮ তম জন্মদিনে অন্য রূপে আলিয়া!

পরবর্তী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

পরবর্তী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

সাজা বৃদ্ধির আবেদন খারিজ, খালাস চেয়ে আপিলের অনুমতি পেল ঐশী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT