চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশ কয়েকটি নির্বাচনে প্রভাব বিস্তার করে এসসিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরির সঙ্গে জড়িত ক্যামব্রিজ অ্যানালাইটিকার মূল প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ল্যাবরেটরিস (এসসিএল) ইলেকশনস-এর বিরুদ্ধে বেশ কয়েকটি নির্বাচনে প্রভাবিত করার সত্যতা পাওয়া গেছে।

এসসিএল’র প্রকাশিত একটি পুস্তিকায় এসব নির্বাচন প্রভাবিত করার উল্লেখ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

এসসিএল উল্লেখ করেছে, তারা ২০০৭ সালে নাইজেরিয়ার নির্বাচনে বিরোধী দলের সমর্থন দুর্বল করতে র‌্যালির আয়োজন করেছিল।

তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসসিএল ২০০৮ সালে সরকারের সঙ্গে চুক্তি করার আগে তারা এসব অভিযোগের বিষয়ে অজ্ঞাত ছিল।

আর ক্যামব্রিজ অ্যানালাইটিকা বলছে, তারা এসসিএল সর্ম্পকে এসব অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।

এসসিএল তাদের ওই পুস্তিকায় লিখেছে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলের ভোটারদের নির্বাচন থেকে ফিরিয়ে আনতে তারা কীভাবে ‘‘নির্বাচন বিরোধী র‌্যালির” আয়োজন করেছিল। ওই নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল অন্যতম কম গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বর্ণনা করে।

Reneta

একইভাবে এসসিএল ২০০৬ সালে লাটভিয়ার জাতীয় নির্বাচনে তাদের সেবাগ্রহণকারীদের সহযোগিতা করার পরিবর্তে অনবরত জাতিগত উত্তেজনা ছড়াচ্ছিল।

এছাড়াও তারা ২০১০ সালে ত্রিনিদাদ ও টোবাকোর নির্বাচনের আগে “উচ্চাভিলাসী রাজনৈতিক দেয়ালচিত্র” অংকন করে, যা তরুণদের নির্বাচনে আসতে অনুৎসাহী করে।

এই পুস্তিকার বেশিরভাগ উদাহরণই এসসিএল’র সঙ্গে ব্রিটিশ সরকারের কমপক্ষে ৬টি চুক্তি করতে যাওয়ার আগের।

এসসিএল’র সঙ্গে চুক্তি করার আগে তাদের সম্পর্কে ব্রিটিশ সরকারের খোঁজখবর নেয়া উচিত ছিল বলে সমালোচনা করছেন অনেক।

এর আগে ক্যামব্রিজ অ্যানালাইটিকা কেলেঙ্কারির বিষয়ে ভুল স্বীকার করেছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ফেসবুক ইউজারদের তথ্য ফাঁস হয়েছে বলেও জানান তিনি।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা সব জরিপ মিথ্যা প্রমাণ করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

তার এমন জয়ে একটি ফেসবুক অ্যাপ ভূমিকা রেখেছিল বলে অভিযোগের ভিত্তিতে ভুল স্বীকার করেন মার্ক জাকারবার্গ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যামব্রিজ অ্যানালাইটিকা
শেয়ারTweetPin1

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT