চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগ ছাড় দেবে না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

যড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগ তাদের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউশনে উন্নয়ন ও শান্তি সমাবেশে এ হুশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা ঘাতকচক্রকে পুরস্কৃত করেছে বিশ্বাসঘাতক জিয়াউর রহমান। তার প্রতিষ্ঠিতি দল বিএনপি এখনো সেই হত্যা ও ষড়যন্তের রাজনীতি করে যাচ্ছে।

তিনি বলেন, আজকে বিএনপি নেতারা দল বেধে গেছে সিঙ্গাপুরে। আবার শুনেছি জাতীয় পার্টিরও এক গ্রুপ গেছে। ভালো, আলাপ-আলোচনা করুক। রাজনৈতিক আলোচনা দেশে হোক, বিদেশে হোক তারা করবে, এটা তাদের নৈতিক অধিকার। রাজনীতি করেন, তবে দয়া করে ষড়যন্ত্র করবেন না। রাজনীতি করেন, কিন্তু দয়া করে সন্ত্রাস করবেন না। রাজনীতি করেন কিন্তু ১৩-১৪ সালের মতো আগুন দিয়ে বাস পোড়ানো, মানুষ পোড়ানো, রাস্তা পোড়ানো এই রাজনীতি থেকে বিরত থাকবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আবার যদি ক্ষমতায় আসতে পারে, তবে তারা গণতন্ত্র গিলে খাবে। আবার যদি আসতে পারে, তারা রক্তের বন্যা বইয়ে দিবে। কোন ভালো মানুষ বাঁচতে পারবে না। মুক্তিযুদ্ধের পক্ষের কোন অস্তিত্ব তারা রাখবে না। নিশ্চিহ্ন করে দেবে বঙ্গবন্ধুর বাংলাদেশকে। এই বিএনপি জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। তাদের হাতে ক্ষমতা গেলে এই দেশ আর বাংলাদেশ থাকবে না। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।

তাদের থেকে নেতাকর্মীসহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রস্তুত হোন। ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে। আওয়ামী লীগও প্রস্তুত। বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না।

Reneta

বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছয়টি জন্মদিনকে জনগণের সঙ্গে ভাওতাবাজি ও অন্ধবিদ্বেষের রাজনীতি বলে অভিহিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ৭৫ এর বঙ্গবন্ধু হত্যার পর ৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করেছিল খুনিরা। হত্যা, হত্যা ডেকে আনে। জিয়াউর রহমান নিজেও বাঁচতে পারেনি। যে বুলেট শেখ হাসিনা-শেখ রেহানাকে এতিম করেছে, সেই বুলেটই খালেদা জিয়াকে বিধবা করেছে।

ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউশন বাংলাদেশের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের সভাপতিত্বে উন্নয়ন ও শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউশনের সাধারণ সম্পাদক ইঞ্জনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জুসহ প্রকৌশলী নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কক্সবাজারে পাহাড় ধসে গৃহবধূ নিহত

জুলাই ১২, ২০২৬

বাঁচানো গেল না পাহাড় থেকে পড়ে আহত মা হাতিটিকে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT