চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলের ওয়েলসকে গুঁড়িয়ে সেরা আটে ডেনমার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

গ্যারেথ বেলের ওয়েলসকে সাধারণ এক দল বানিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডেনমার্ক। দলের অন্যতম তারকা ক্রিস্টিয়ান এরিকসেন প্রথম ম্যাচের মাঝে মাঠেই মুখ থুবড়ে পড়েছিলেন হৃদযন্ত্রে সমস্যা নিয়ে। সুস্থ হয়ে বাড়ি ফেরা এরিকসেনের থেকে উজ্জীবিত সুধা নিয়ে রূপকথা লিখে চলেছে ডেনিশরা।

শনিবার সেরা ষোলোর প্রথম ম্যাচে আমস্টারডামে ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক।

ম্যাচের ২৭ মিনিটে লিড নেয় ডেনমার্ক। কাসপের ডলবার্গ গোল আনেন। বল বাড়িয়েছিলেন মিকেল ডামসগার্ড। তাতে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ডেনমার্ক। কাসপের ডলবার্গ দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন।

পরের সময়ে গোলরক্ষকের দৃঢ়তায় দুবার বেঁচেছে ওয়েলস, ডেনমার্কের প্রচেষ্টা পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়েছে দুবার। কিন্তু ওয়েলসের ভাগ্য ফেরেনি।

ম্যাচের ৮৮ মিনিটে জোয়াকিম মেইহলে দর্শনীয় গোলে ব্যবধান ৩-০ করেন। বল বানিয়ে দিয়েছিলেন ম্যাথিয়াস জেনসেন।

Reneta

নির্ধারিত সময়ের প্রথম মিনিটে ওয়েলসের হ্যারি উইলসন লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। তৃতীয় গোল আনা মেইহলকে ফাউল করেছিলেন তিনি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ওয়েলস জালে শেষ পেরেকটি ঠুকে দেন মার্টিন ব্র্যাথওয়েট। আন্দ্রেয়াস কর্নেলিয়াসের বাড়ানো বলে জাল খুঁজে নিলে রেফারি প্রথমে অফসাইড দিয়েছিলেন, পরে ভিএআরের সাহায্যে গোল টিকে যায়। নিশ্চিত হয় বড় জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১ওয়েলস-ডেনমার্কলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT