চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলারুশ বিরোধীদলীয় নেত্রীকে ইউক্রেন সীমান্তে আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বেলারুশ বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোলেসনিকোভা নিখোঁজ হওয়ার পরদিন ইউক্রেনের সীমান্ত থেকে মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

এর আগে ৭ সেপ্টেম্বর সোমবার তাকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মুখোশপরা কয়েকজন ব্যক্তি তাকে রাজধানী মিনস্ক থেকে অপহরণ করে নিয়ে গেছে। সরকারবিরোধী বিশাল গণ-মিছিলের পর এই ঘটনা ঘটে। এ ঘটনায় বেলারুশের আরও দুই নারী রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে প্রতিবাদে নামে সরকার বিরোধীরা। এরই ধারাবাহিকতায় রোববার মিনস্কে গণর‌্যালি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৬৩৩ বিদ্রোহী গ্রেপ্তার করে দেশটির সরকারি প্রশাসন। যদিও মারিয়াকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেনি দেশটির পুলিশ।

দেশটির দীর্ঘ সময়ের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেওয়া তিন নারী রাজনীতিবিদদের মধ্যে শেষজন মারিয়া কোলেসনিকোভা। তিনি লুকাশেঙ্কোর কঠোর সমালোচক। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সংকটে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

৯ আগস্ট নির্বাচনে অভাবনীয় ব্যবধানে জিতে ফের ক্ষমতায় আসেন লুকাশেঙ্কো। তবে তার বিরুদ্ধে ভোটচুরি ও অনিয়মের অভিযোগ এনে রাস্তায় নেমে আসে বেলারুশের মানুষ। একের পর এক বিক্ষোভে ভিত নড়ে উঠলেও ক্ষমতায় অটল লুকাশেঙ্কো।

প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এবং নতুন নির্বাচনের দাবিতে ৯ আগস্ট থেকে বিক্ষোভে নামে বেলারুশের জনগণ। এতে সোভিয়েত সময়ের পর সবচেয়ে বড় বিক্ষোভে পড়েছে দেশটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি

পরবর্তী

বান্দরবান সীমান্ত থেকে বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিজিপি

পরবর্তী

বান্দরবান সীমান্ত থেকে বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিজিপি

করোনাভাইরাস

করোনাভাইরাস: নতুন শনাক্ত ১৮৯২, মৃত ৩৬

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT