চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলারুশে হস্তক্ষেপ করতে পুতিনের বিশেষ পুলিশ বাহিনী প্রস্তুত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ন ২৮, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বেলারুশে সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে বিশেষ পুলিশ বাহিনী প্রস্তুত রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর অনুরোধে তিনি এ বাহিনীকে প্রস্ততি নিতে বলেন। প্রয়োজনে সঙ্গে সঙ্গে এই বিশেষ পুলিশ বাহিনী বেলারুশে পাঠানো হবে বলেছেন পুতিন।

সাম্প্রতিক সময়ে রুশ সরকার বেলারুশের সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে বার বার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। সেই অঙ্গীকারেরই একটি পদক্ষেপের কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট।

রাশিয়ার এক টিভি সাক্ষাতকারে গতকাল পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো আমাকে একটি পুলিশ বাহিনী প্রস্তুত রাখতে বলেছেন এবং আমি তাই করেছি।

তবে তিনি এটাও নিশ্চয়তা দিয়ে বলেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া পর্যন্ত এই বাহিনীকে ব্যবহার করা হবে না।

গত ৯ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বেলারুশে তীব্র বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগ দাবি করে গত কয়েকদিন ধরেই রাজপথে বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।

Reneta

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে সাংবাদিকরাও। এতে কমপক্ষে ১৩ সাংবাদিককে আটক করা হয়েছে।

নির্বাচনে দেখা যায়, ৮০ দশমিক ২৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন লুকাশেঙ্কো। আর তার প্রধান বিরোধী সভেতলানা তিখানোভস্কায়া পেয়েছেন ৯ দশমিক ৯ শতাংশ ভোট। এই ফলাফল অস্বীকার করছেন বিক্ষোভকারীরা।

পুতিন বলেন, বেলারুশ ও রাশিয়ার সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়। দেশটিতে সংকট শুরু হয়েছে। এতে উগ্রপন্থী গ্রুপগুলো নির্দিষ্ট সীমা অতিক্রম করে রাজনৈতিক স্লোগান ব্যবহার করছে। এরা সশস্ত্র ডাকাতি শুরু না করলে এবং গাড়ি, ঘরবাড়ি, ব্যাংকে আগুন লাগিয়ে সরকারি ভবন দখল করার চেষ্টা না করলে রাশিয়ার বাহিনী বেলারুশে প্রবেশ করবে না।

তিনি যোগ করেছেন যে, সামগ্রিকভাবে, যদিও পরিস্থিতি এখন আমাদের ধারণার বাইরে।

তবে রাশিয়ার এমন পরিকল্পনার বিরোধিতা করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতুয়েজ মোরাভিয়েস্কি।

তিনি বলেছেন, পুতিনের এমন পরিকল্পনা ঠিক হচ্ছে না। পরিকল্পনাটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: পুতিনবেলারুশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাত পৌনে ১০টায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ঈদে ট্রেনযাত্রায় বদলে যাবে সাবিলার জীবন!

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT