বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকোর বিরুদ্ধে গণর্যালী করার অভিযোগে দেশটির বিরোধী দলের নেতা সার্জেই টিখানভস্কিকে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ আনা হয়েছে।
বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা বলেছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর গোমেলের একটি আদালত মঙ্গলবার এই রায় দিয়েছে।
বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়, তিনি ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেংকোর বিপরীতে দাঁড়ানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু ভোটের আগেই তাকে আটক করা হয়।
তার স্ত্রী সভেতনা গত আগস্টের নির্বাচনে টিখানভস্কির জয় দাবি করেছিলেন। পরে তাকে নিরাপত্তার ভয়ে সন্তানসহ দেশ ত্যাগ করতে হয়েছে।
মঙ্গলবার সভেতনা তার স্বামীর সাজার বিষয়ে প্রশ্ন তুলে বলেন, এটি লুকাশেংকোর প্রতিশোধ প্রবণতা ছাড়া আর কিছুই নয়।
তিনি একটি টুইট বার্তায় বলেন, পুরো পৃথিবী দেখছে, আমরা থামবো না।
রাষ্ট্রীয় আরেকটি সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিরোধী দলটির সমর্থকদের মধ্যে আরও ৫ জনকে ১৪-১৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
১৯৯৪ সাল থেকে লুকাশেংকো বেলারুশ শাসন করে আসছে। তার বিরুদ্ধে আন্দোলনকারীদের তিনি কঠোর হাতে দমন করে আসছেন। সার্জেই টিখানভস্কিও সেই দমন-পীড়ণের স্বীকার হলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।







