চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেদে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের পাশে শবনম ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৯
বিনোদন
A A

মুন্সিগঞ্জের জেলার শ্রীনগরের মালখানগরের ধলেশ্বরী নদী উপর শতবছর ধরে বসতি গড়েছে প্রায় দুইশত পরিবার। ভাসমানভাবে গড়ে ওঠা ওই পরিবারগুলো ‘বেদে পল্লী’ হিসেবে পরিচিত। সেখানকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তৈরি করা হয়েছে একটি স্কুল। ‘আলোকিত শিশু’ নামে ওই স্কুল উদ্বোধন করলেন মডেল, অভিনেত্রী শবনম ফারিয়া। 

বৃহস্পতিবার দুপুর থেকে জনপ্রিয় এই তারকা সেখানে উপস্থিত ছিলেন। বেদে পল্লীর ওইসব শিশুদের সঙ্গে দুপুরের পর থেকে সময় কাটিয়েছেন তিনি। তাদের সঙ্গে গল্প করেছেন, লেখাপড়া, সুবিধা অসুবিধার খোঁজখবর নিয়েছেন ফারিয়া।

তিনি জানান, ২০১৫ সালের অক্টোবর থেকে ‘আলোকিত শিশু’র সঙ্গে জড়িত আছেন তিনি।

‘আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। সুবিধাবঞ্চিত এসব শিশুদের যদি সঠির শিক্ষার ব্যবস্থা করা যায় তবে তাদের জীবন যাত্রার মান উন্নত হবে। শিক্ষার আলোয় আলোকিত হয়ে তারা তাদের জীবনকে বদলে দেবে। ‘আলোকিত শিশু’ স্কুলের মাধ্যমে তারা শিখতে পারছে। এতদিন অস্থায়ীভাবে ওদের ক্লাস হচ্ছিল। এবার একটি স্কুল প্রতিষ্ঠা হল। ইতোমধ্যে এখান থেকে পিএসসি’তে উত্তীর্ণ হয়েছেন অনেকে, মাধ্যমিকেও অনেকে পড়ছেন। বর্তমানে এ স্কুলে ৪৫ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। সবসময় ওদের পাশে ছিলাম, আছি, থাকবো।’-বলছিলেন শবনম ফারিয়া।

বেদে পল্লীর আলোকিত স্কুল উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের পরিচালক আরিফ খান, আলোকিত শিশু’র প্রতিষ্ঠাতা মিথুন দাস কাব্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।

স্কুল উদ্বোধন শেষে সেখানে তথ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া শিক্ষার্থীরা কবিতা পাঠ এবং নাচ প্রদর্শন করেন। আইডিএলসি ফিন্যান্স লিমিটেড সকল শিক্ষার্থীদের স্কুল ব্যাগ এবং আলোকিত শিশু শিক্ষার্থীদের টি-শার্ট বিতরণ করে।

Reneta

শবনম ফারিয়া বলেন, এসব পেয়ে বেদে পল্লীর ওইসব শিশুরা ভীষণ খুশি হয়। তাদের অভিভাবকদের চোখেমুখেও তৃপ্তির ছাপ দেয়া যায়।

আলোকিত শিশু’র প্রতিষ্ঠাতা মিথুন দাস কাব্য বলেন, বাংলাদেশে প্রতিটি শিশু শিক্ষার সমান সুযোগ পাওয়ার যোগ্য। আমরা সেই সুযোগ সবাইকে সমানভাবে প্রদান করতে চাই। এ লক্ষ্যে আলোকিত শিশু কাজ করে যাচ্ছে। বেদে, মেথরসহ যারা সমাজে তুলনামূলক সুবিধা থেকে বঞ্চিত থাকেন তাদের নিয়ে কাজ করছে আলোকিত শিশু।

তিনি বলেন, এই উদ্যোগটি আইডিএলসি-এর বিশেষ সিএসআর প্ল্যাটফর্ম ‘খুশির খেয়া’র অংশ হিসাবে নেওয়া হয়েছিল। আমাদের আলোকিত শিশু’র বেদে সম্প্রদায়ের এ স্কুলটিতে তাদের সাহায্যে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা ভবিষৎতে এভাবে একসাথে কাজ করে যেতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেদে পল্লীমুন্সিগঞ্জলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT