চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন স্কেলের সঙ্গে পদমর্যাদাও চান শিক্ষকরা

পরাগ আজিম পরাগ আজিম
৬:২০ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা না করায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। কেন্দ্রীয়ভাবে সমবেশ ও শোভাযাত্রা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বেতন স্কেলের পাশাপাশি তাদের মর্যাদার বিষয়টিকেও সামনে এনেছেন শিক্ষকরা।

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন ধরে সোমবার সরকারি কর্মচারিদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে মন্ত্রিসভা।

ওই বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি দাওয়ার প্রতিফলন না ঘটায় এবং তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় সমাবেশ।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি বলেন, পে কমিশনের রিপোর্ট দেখে খুব হতাশ হয়েছি। শিক্ষকরা অনেক বেশি হতাশ ও ক্ষুব্ধ। মে মাসের ১৪ তারিখ থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। সেটা অনেক মিডিয়াতেও এসেছে। কিন্তু নতুন পে স্কেলে সেটা সেভাবে প্রতিফলিত হয়নি। তারা আমাদের সঙ্গে কোনো আলোচনাও করেনি। ওই সংক্রান্ত সুপারিশগুলো যেন দ্রুত কেবিনেটে যায় এবং আমাদের ব্যাপারে যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই আমাদের চাওয়া। শিক্ষকরা অনেক দিন ধরে আশা করে আছেন।

শিক্ষকদের দাবির মধ্যে আছে, স্বতন্ত্র বেতন কাঠামোর দ্রুত বাস্তবায়ন, সিলেকশন গ্রেডের অধ্যাপকদের বেতন ও মর্যাদা সিনিয়র সচিবদের সমান করা, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করা, শিক্ষকদের গাড়ি ক্রয় ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ সম্মানজনক অর্থ বরাদ্দ এবং উচ্চশিক্ষার জন্য তরুণ শিক্ষকদের বৃত্তি বা স্কলারশিপ।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব বলেন, আমরা বলেছি আমাদের একটি স্বতন্ত্র বেতন কাঠামো দেওয়া হোক। এবং বেতন ঘোষণার আগে একটি কমিশন গঠন করা হোক। সিলেকশন গ্রেড অধ্যাপকদেরকে সিনিয়র সচিবের সমতুল্য বেতন ও সমমর্যাদা দেওয়া হোক, এই ঘোষণায় সেটিও নিশ্চিত করা হয়নি।

সমাবেশের পর শোভাযাত্রা বের করা হয়, যেটা শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালিত হয়।

ট্যাগ: নতুন বেতনপে-স্কেলবেতন স্কেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি পদকে লাভজনক-অলাভজনক করার প্রস্তাব

পরবর্তী

ইমরান হাশমি সঙ্গে নুসরাত ফারিয়া

পরবর্তী

ইমরান হাশমি সঙ্গে নুসরাত ফারিয়া

জর্ডানের বিপক্ষে ০-৪ গোলে পিছিয়ে বাংলাদেশ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT