বেতন কাঠামো নিয়ে সবার দাবিকে সমন্বয় করে শিগগিরই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে বেতন কাঠামো বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকৃতি-বিসিএস, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রাথমিক শিক্ষকসহ বিভিন্ন ক্যাডারের প্রতিক্রিয়া ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনার পর এ সিদ্ধান্ত হয়।
এরআগে রোববার প্রাথমিক শিক্ষক ঐক্যজোটের নেতাদের সঙ্গে তাদের ৫ দফা দাবি নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী।
ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, যে ব্যবস্থা চালু করা হচ্ছে তাতে বেতন বাড়ানোর দাবি করতে হবে না। প্রতিবছর বা দুবছরে নির্দিষ্ট নিয়মে বেতন বাড়বে। কেউই একই অবস্থানে পড়ে থাকবে না।







