চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুতে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভাল, ইমপ্রেসের ৬ ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

কলকাতার পর এবার বেঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবে বাংলাদেশ থেকে দেখানো হবে মোট ৭টি ছবি। এরমধ্যে আছে ইমপ্রেস টেলিফিল্মের ৬ ছবি।

সুচিত্রা ফিল্ম সোসাইটি ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার(দক্ষিণ রিজিওন) উদ্যোগে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে ৬টি চলচ্চিত্রই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত।

বেঙ্গালুরুতে তিন দিনব্যাপী বাংলাদশ চলচ্চিত্র উৎসবের আসর বসবে আগামী ১৬ নভেম্বর। এমনটাই জানিয়েছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া-এর সাবেক সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র সমালোচক প্রেমেন্দ্র মজুমদার।

১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেখানো হবে আকা রেজা গালিবের ‘কালের পুতুল’, আকরাম খানের ‘খাঁচা’, মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, ইফতেখার আহমেদ ফাহমির ‘টুবি কন্টিনিউড’, তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’, আবু সায়ীদের ছবি ‘ড্রেসিং টেবিল’। এই ছয়টি ছবিই ইমপ্রেস টেলিফিল্মের। এর বাইরে অনিমেষ আইচের আলোচিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটিও দেখানো হবে এই উৎসবে।

এরআগে গত ২৫ জুন কলকাতার নন্দনে চার দিনব্যাপী আয়োজন করা হয়েছিলো বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সংসদ সদস্য ও গুণী অভিনেতা ব্রাত্য বসু, কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখার্জী, নন্দনের সিইও মহুয়া ব্যানার্জী এবং বাংলাদেশি নির্মাতা আবু শাহেদ ইমন। সেখানে দেখানো হয়েছিলো ইমপ্রেস টেলিফিল্মের ৭টি চলচ্চিত্র।

Jui  Banner Campaign
ট্যাগ: অজ্ঞাতনামাআকা রেজা গালিবইফতেখার ফাহমিইমপ্রেস টেলিফিল্মকালের পুতুলকৃষ্ণপক্ষতৌকীর আহমেদপ্রেমেন্দ্র মজুমদারলিড বিনোদনশাওন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT