চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম দেওয়া যাচ্ছে ‘নগদ’-এ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ন ০৮, মার্চ ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও চতুর্থ প্রজন্মের লাইফ ইনসিওরেন্স কোম্পানি বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ফলে এখন বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের গ্রাহকেরা ‘নগদ’-এর মাধ্যমে তাদের লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম প্রদান করতে পারছেন।

সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু ও হেড অব ইনসিওরেন্স অ্যান্ড এফ আই মো. বায়েজীদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মো. আলমগীর কবির ও জয়েন্ট এভিপি মো. মহিউদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘নগদ’ ও বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সের মধ্যে এই চুক্তির ফলে গ্রাহকেরা এখন সহজেই ‘নগদ’ ওয়ালেট বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে তাদের লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম পলিসির পেমেন্ট পরিশোধ করতে পারছেন। যা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যস্তময় জীবনকে করে তুলবে আরও সহজ ও সাশ্রয়ী।

এ ছাড়া দেশের জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সের গ্রাহকেরা চাইলেই যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে ‘নগদ’-এর মাধ্যমে তাদের এই প্রিমিয়াম পলিসির পেমেন্ট করতে পারছেন।

Reneta

চুক্তির বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘ইসলামি জীবন ব্যবস্থায় মানুষের দৈনন্দিন লেনদেন আরও সুন্দর ও সাশ্রয়ী করতে ‘নগদ’ তিন বছর ধরে ইসলামি অ্যাকাউন্ট পরিচালনা করে আসছে। এবার বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সেও ‘নগদ’-এর মাধ্যমে প্রিমিয়াম দিতে পারবেন গ্রাহকেরা। এর মাধ্যমে আমরা গ্রাহকদের সাশ্রয়ী ও নিরাপদ লেনদেন নিশ্চিত করছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT