চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম রোকেয়া: আলো হাতে আঁধারের যাত্রী

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৪ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

বাঙ্গালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন ৯ ডিসেম্বর ১৮৮০ খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ সালে বিবিসি বাংলার ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’ জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। অপেক্ষাকৃত অনগ্রসর বাঙ্গালি মুসলিম নারী সমাজে তিনি অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে তুলে এনেছেন নারীর প্রতি সামজিক ধর্মীয় বৈষম্যের কথা। তিনি তার লেখায় নারীদের পিছিয়ে রাখার জন্য দায়ী সমাজব্যবস্থার প্রবল সমালোচনা করেছেন।
ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লে­ষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত। উদ্ভাবনা, যুক্তিবাদিতা এবং কৌতুকপ্রিয়তা তাঁর রচনার সহজাত বৈশিষ্ট্য। তাঁর প্রবন্ধের বিষয় ছিল ব্যাপক ও বিস্তৃত। তিনি তার লেখনি দিয়ে আঘাত হেনেছেন নারীর প্রতি পুরুষের বিদ্বেষভরা নানান সামাজিক রীতিনীতির বিরুদ্ধে। তিনি শুধু লেখেই ক্ষান্ত হননি। নিজে গড়ে তুলেছেন সামাজিক আন্দোলন।
মতিচূর প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী-পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সমঅধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন।
তাঁর সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউরোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তাঁর রচিত আরেকটি উপন্যাস। অবরোধবাসিনীতে (১৯৩১) তিনি পর্দাপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতি বছর ৯ ডিসেম্বর রোকেয়া দিবস উদযাপন করে এবং বিশিষ্ট নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে। আজ রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী বলেছেন: আমরা যখন বাংলাদেশের নারীদের দিকে তাকাই, তখন মনে হয় বেগম রোকেয়ার আহ্বান বৃথা যায়নি। আমরা বেগম রোকেয়ার স্বপ্ন বৃথা যেতে দেইনি এবং দেব না। এবার বেগম রোকেয়া পদক পেয়েছেন ৫ জন। তারা হলেন- জিনাতুন নেসা তালুকদার, প্রফেসর জোহরা আনিস, শীলা রায়, রমা চৌধুরী (মরণোত্তর), রোকেয়া বেগম (মরণোত্তর)।
মহিয়সী বাঙ্গালি নারী জাগরণের অগদূত বেগম রোকেয়াকে তার জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করে বাঙালি নারীকে সকল বৈষম্য বঞ্চনা থেকে মুক্তি দিতে পারলেই তার যথার্থ মূল্যায়ন করতে পারব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT