চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম জিয়াকে নিয়ে সরকার নয়, বিএনপি’ই তামাশা করছে: হাছান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম জিয়াকে নিয়ে সরকার কোনো তামাশা করছে না। বিএনপিই খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশা করছে। 

‘বিএনপি সকাল-বিকেলে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার টেম্পারেচার কত হলো, ৯৮ ডিগ্রি নাকি ৯৯ ডিগ্রি এগুলো বলার মাধ্যমে তাকে তামাশার পাত্র বানিয়েছে।’

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন: বিএনপি আন্দোলন হুমকি দিয়েই যাচ্ছে, আমরাও ১০ বছর আন্দোলনের হুমকির মধ্যে আছি। তাদের হুমকির মধ্যে থেকেই তিন তিনটি নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন।

তিনি আরও যোগ করেন: বিএনপি আন্দোলনের হুমকি হচ্ছে খাঁচায় আবদ্ধ রোগা হিংসের গর্জনে মত। যে গর্জনের কোনো কার্যকারিতা নেই। এই গর্জনে দর্শনার্থীরা পুলকিত হয়, আর হাততালি দেয়। এ ধরণের গর্জন দিয়ে কোনো লাভ হবে না।

তিনি বলেন: গতকাল দেখলাম বিএনপি একটি সংবাদ সম্মেলন করছে, সরকার নাকি বেগম জিয়ার প্যারোল মুক্তি নিয়ে নাটক করছে। আমি বিএনপি নেতাদের বলবো, আইন-কানুন বিধিগুলোকে একটু ভালোভাবে পড়ুন। কাউকে জোর করে প্যারোল দেয়া যায় না। যিনি প্যারোল চান, তিনিই একমাত্র আবেদন করলে প্যারোল বিবেচনার সু্যোগ থাকে, অন্যথায় কোনো সুযোগ নেই। সরকার কাউকে প্যারোলে মুক্তি দেয়া কথা চিন্তা করছে না। কাউকে জোর করে প্যারোল দেয়া যায়?

Reneta

বিএনপি সহযোগী অঙ্গসংগঠনের সাথে আন্দোলন কৌশল নির্ধারণ প্রসঙ্গে আওয়ামী লীগে এ মুখপাত্র বলেন: বিএনপির আন্দোলনের কৌশল নির্ধারণ করতে করতেই ইতিমধ্যে ১০ বছর চলে গেছে। কৌশল নির্ধারণ করতে আর কত দিন লাগে এটা হলো দেখার বিষয়।

আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT