আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়া বেক্সিমকোর গ্রুপের কী পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সাথে বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগে রুল জারি করা হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারি আইনজীবী।
এসংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।









