জাস্টিন গেটলিনকে পেছনে ফেলে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে তৃতীয় বারের মতো সোনা জিতেছেন জ্যামাইকান স্পিড স্টার উসাইন বোল্ট। এটি বোল্টের নবম বৈশ্বিক শিরোপা।
সেমি-ফাইনাল থেকে গেটলিনের সঙ্গে ইঁদুর দৌড়ে থাকা গ্রহের সব থেকে এ দ্রুততম মানব বোল্ট নিকট প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের দৌড়বিদ গেটলিনের .০২ সেকেন্ড আগে দৌড় শেষ করেন। গেটলিনকে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।
যুক্তরাষ্ট্রের ট্রেভন ব্লোমেল ও কানাডার অন্দ্রে ডি গ্রাস যৌথ ভাবে ব্রোঞ্জ পদক লাভ করেন। তাদের টাইমিং ছিলো ৯.৯ সে.।
সোন জিতলেও বোল্টের শুরুটা ভালো হয়নি। প্রথম ৪০ মিটার গ্যাটলিনের চেয়ে বেশ পিছিয়েই ছিলেন তিনি। কিন্তু বড় আসরে জ্বলে ওঠার ধারাবাহিকতা ধরে রেখে ঠিকই জয় ছিনিয়ে নেন বেইজিং ও লন্ডন অলিম্পিক মিলে ছয়টি সোনাজয়ী।
মস্কোতে ২০১৩ সালের বিশ্ব অ্যাথলেটিকসেও বোল্টের কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন গ্যাটলিন। এবার বেইজিংয়েও একই পরিণতি হলো ডোপপাপে চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ট্র্যাকে ফেরা এই মার্কিন স্প্রিন্টারের।
এই মৌসুমে বোল্টের এটি তৃতীয় সর্বোচ্চ টাইমিং। এর আগে বার্লিনে ৯.৫৮সে. দৌঁড় শেষ করে ইতিহাসের দ্রুততম দৌড়বিদের খেতাব অর্জন করেন এ জ্যামাইকান। তার দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ টাইমিং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৯.৬৩ সে. ও ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৯.৬৯ সে.।







