চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঁচে থাকলে সালমানের বয়স হতো ৪৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

১৯ সেপ্টেম্বর মহানায়ক সালমান শাহ’র জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর ঘরে জন্ম হয় তার। সিনেমায় তার নাম সালমান শাহ হলেও প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। স্কুলে তাকে ডাকা হতো শাহরিয়ার নামে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন তিনি। এই বালকই হয়ে উঠেছিলেন রূপালি পর্দার যুবরাজ।

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালে রূপালি পর্দায় তার আবির্ভাব হয়েছিল। এরপর মাত্র চার বছরেই তিনি পৌঁছে গিয়েছিলেন খ্যাতির চূড়ায়। তার অভিনয়, ফ্যাশন, চলন-বলন আর আভিজাত্যে সবকিছুই যেন ছাপিয়ে গিয়েছিল অন্য সব নায়কদের চেয়ে। তাই নব্বইয়ের দশকে বাংলাদেশের সিনেমাপ্রেমীদের অন্তরে জায়গা করে নিয়েছিলেন তিনি। ছিলেন নিজের সময়ের স্বপ্নের নায়ক।

তার শুরুটা টেলিভিশন নাটক দিয়ে হলেও নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। মাত্র চার বছরে ২৭টি ছবিতে অভিনয় করেন এবং সবকটিই ছিল ব্যবসাসফল। দেশীয় চলচ্চিত্রের বরপুত্র সালমান চিত্রনায়কের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন।

তবে সালমান শাহ মিডিয়াতে প্রথম নজর কাড়েন হানিফ সংকেতের কণ্ঠে গাওয়া ‘নামটি ছিল তার অপূর্ব’ নামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমে। ১৯৮৫/৮৬ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় ‘কথার কথা’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে কোনো এক পর্বে প্রচার হয়েছিল এটি।

সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট তার মায়ের বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের কিছু চলচ্চিত্রে পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন।

সালমান শাহর জন্মদিন উপলক্ষে মধুমিতা প্রেক্ষাগৃহে সাতদিন ব্যাপী অমর নায়ক ‘সালমান শাহ জন্মোৎসব’ শুরু হচ্ছে। ‘সালমান শাহ জন্মোৎসব’ আয়োজন করছে ঢুলি কমিউনিকেশন। আগামী ২০-২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসবের জমকালো উদ্বোধন হবে আজ। আয়োজনটি সকাল ১১ টায় উপস্থিত থেকে উদ্বোধন করবেন শাকিব খান।

Reneta

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল মৃত্যুর ২১ বছর পরেও ক্ষণজন্মা এই অভিনেতার শূন্যস্থান পূরণ হয়নি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পরলোক গমন করেন। রাজধানী ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়না তদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও মৃত্যু নিয়ে রহস্য এখনও কাটেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসি আর আমি ‘বন্ধু’ নই

পরবর্তী

বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে কথা স্মরণ করলেন সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে কথা স্মরণ করলেন সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী

ঢাবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT