চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইলে সতর্কবার্তা পাঠাবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকের মোবাইলে বৃহস্পতিবার সতর্কবার্তা পাঠাবে ট্রাম্প প্রশাসন। রাষ্ট্র কোনো জরুরি অবস্থার মধ্যে পড়লে আগের অব্যবহৃত এলার্ট সিস্টেমের পরীক্ষা-নিরীক্ষা চালাতেই এই বার্তা পাঠানো হবে।

বার্তাটির শিরোনাম থাকবে ‘প্রেসিডেন্টের সতর্কবার্তা’। ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) এই সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে, বার্তাটি মোবাইলে পৌঁছালে একটি উচ্চ শব্দ হবে এবং বিশেষ ভাইব্রেশন হবে। এভাবেই সতর্কবার্তা পাঠানো হবে।

বৃহস্পতিবার দুপুর ২টা ১৮ মিনিটে মোবাইলে পাঠানো টেক্সট ম্যাসেজে লেখা থাকবে, রাষ্ট্রীয় ওয়্যারলেস এমার্জেন্সি এলার্ট সিস্টেমের পরীক্ষণ এটি। কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই।

এলার্ট সিস্টেমটি নির্দিষ্ট সময়ে শিডিউল করে রাখা হয়েছে যেন রাষ্ট্রীয় কোনো জরুরি অবস্থার সময়ে সেটি কাজ করছে কিনা তা নিশ্চিত হওয়া যায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৬ সালে একটি আইনে সাক্ষর করেন, সেখানে এফইএমএর কাছে এমন একটি সিস্টেম চাওয়া হয় যেন প্রেসিডেন্ট জননিরাপত্তার জন্য জরুরি অবস্থার সময়ে মোবাইলে সতর্কবার্তা প্রেরণ করতে পারে।

২০১২ সালে ওয়্যারলেস এমার্জেন্সি এলার্ট সিস্টেম চালু হওয়ার পরে, ৩৬০০০ সতর্কবার্তা মানুষের কাছে পাঠানো হয়েছে যেমন সন্তান হারিয়ে যাওয়া, ভয়াবহ আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বিষয়ে। কিন্তু কখনো প্রেসিডেন্টের পথনির্দেশনা পাঠানো হয়নি।

এফইএমএ জানিয়েছে, এই সব সতর্কবার্তা শুধু রাষ্ট্রীয় জরুরি অবস্থার সময়ে পাঠানো হবে। তবে সেটা কখন পাঠানো হবে সেটার পুরো দায়িত্ব প্রেসিডেন্টের উপরে থাকবে।

Reneta

২০ সেপ্টেম্বরে এই সতর্কবার্তা পাঠানোর কথা থাকলেও আবহাওয়ার কথা চিন্তা করে সময় পেছানো হয় ৩ অক্টোবরে। জুলাইতেই ঘোষণা দেওয়া হয়েছিলো যে সেপ্টেম্বরে টেস্ট এলার্ট পাঠানো হবে। মোবাইলে সতর্কবার্তা পাঠানোর দুই মিনিট পরে রেডিও ও টিভিতে সতর্কতার ঘোষণা দেওয়া হবে। সেটা সময় নিবে প্রায় ১ মিনিট।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন নতুন এই নিয়মের অনুমোদন দিয়েছে যেন ২০১৯ সালের শুরুতেই সতর্কবার্তাগুলো আরো স্থির, ছবি সম্পৃক্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পন্ন হয়ে যায়।

তবে সতর্কবার্তা পাঠানোর সিস্টেম এরই মধ্যে বেশ সমালোচিত হয়েছে জানুয়ারিতে। সেই সময়ে হাওয়াইতে মিসাইল আক্রমণের একটি ভুল সতর্কবার্তা পাঠানো হয় মোবাইল ও সম্প্রচার মাধ্যমে। যেটা ৩৮ মিনিট পর্যন্ত নির্ভুল করা হয়নি। এই সতর্কবার্তার ফলে প্যাসিফিক দ্বীপপুঞ্জে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬

নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টে দিল্লি পুলিশের নজরদারি

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক, বরাদ্দেও অনিয়মের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT