চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার ট্রেলারে আসছে মি. বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
বিনোদন
A A

জঙ্গীবাদ বিরোধী সিনেমা মি. বাংলাদেশ এর ট্রেলার মুক্তি পাবে বৃহস্পতিবার। কন্টেন্টভিত্তিক ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠান বঙ্গবিডি’তে।

রবিবার রাজধানীর বারিধারায় বঙ্গবিডি কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। ‘মি. বাংলাদেশ’ এর সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান কেএইচকে এবং বঙ্গবিডির মধ্যে। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনেতা খিজির হায়াত খান, অভিনেত্রী শানরৈ দেবী শানু, সংগীত পরিচালক নাজমুল আবেদীন আবির, বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ ভাই, পরিচালক বঙ্গবিডি মুশফিকুর রহমান প্রমুখ।

‘মি.বাংলাদেশ’ সিনেমার দৃশ্য

হলি আর্টিজান ঘটনার ২ বছর হচ্ছে আগামী জুলাই। সেই জুলাইয়ের ২০ তারিখ সিনেমাটি রিলিজের লক্ষ্য রয়েছে বলে জানান প্রযোজক খিজির হায়াত খান। নির্মাতা আবু আক্তারুজ্জামান ইমান-এর পরিচালনায় ‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’- স্লোগানকে সামনে রেখে জঙ্গিবাদ বিরোধীতাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ছবিটি। ঢাকা, মানিকগঞ্জ এবং টেকনাফের রোহিঙ্গা পল্লীতে সিনেমাটির শুটিং হয়েছে।

সিনেমার কাহিনী খিজির হায়াত খানের। চিত্রনাট্য লিখেছেন খিজির হায়াত খান এবং হাসনাত পিয়াস। সিনেমার পাঁচটি গানের তিনটি লিখেছেন খিজির হায়াত খান এবং বাকী দুটি লিখেছে হাসনাত পিয়াস।

অন্য গানগুলো গেয়েছেন সিনেমার সংগীত পরিচালক নাজমুল আবেদীন আবীর এবং আন্ডারগ্রাউন্ড ব্যান্ডদল দৃক। সিনেমার টাইটেল গান করেছে দৃক। সিনেমাতে ‘মি.বাংলাদেশ’ চরিত্র অভিনয় করা খিজির হায়াত খানের বিপরীতে অভিনয় করেছেন শানারৈ দেবী শানু। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, সোলাইমান সুখন, হামিদুর রহমান প্রমুখ।

২০০৭ এ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ওপর নির্মিত ‘অস্তিত্বে আমার দেশ’ প্রযোজনা-পরিচালনা এবং অভিনয় করেন খিজির হায়াত খান। ২০১০ সালে সর্বশেষ মুক্তি পায় তার নির্দেশনায় ফুটবল ভিত্তিক সিনেমা ‘জাগো। ‘মি. বাংলাদেশ’ সিনেমাটির টার্গেট দর্শক মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী উল্লেখ করে ৪০-৫০টি সিনেমা হলে মুক্তির ইচ্ছা রয়েছে বলে জানান প্রযোজক।

Reneta

অভিনেতা-প্রযোজক-নির্মাতা খিজির হায়াত খান চ্যানেল আই অনলাইনকে বলেন, চারটা ছবি টেরোরিজম এর বিরুদ্ধে হচ্ছে এটি ভালো লক্ষণ। গত চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রী বলেছিলেন চলচ্চিত্রের মাধ্যমে জঙ্গীবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে। আমি সেটাকে নির্দেশনা হিসেবে নিয়েছি।

১০ জুন সিনেমাটির প্রথম গান মুক্তি পাবে। ‘তুমি যে আমার আমি যে তোমার/ নয়নে তোমার জগৎটা আমার’ কথায় সাজানো গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ।

এদিকে ছবিটির প্রচারণায় বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি শুরু হয়েছে ছবিটির প্রচারণা। বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গীবাদবিরোধী প্রচারণা করবে পুরো ছবির ইউনিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খিজির হায়াত খানজাগোলিড বিনোদনশানু
শেয়ারTweetPin2

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT