ক্ষমতাসীন আওয়ামী লীগ জোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ তথ্য জানিয়েছেন।
জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সম্প্রচার করা হবে বলেও জানানো হয়েছে।
২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসে।







