চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের কফিন মিছিল

কাজী ইমদাদকাজী ইমদাদ
২:১৩ পূর্বাহ্ন ০৩, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

লেখক-প্রকাশকদের হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করেছে গণজাগরণ মঞ্চ। তবে শাহবাগ ছাড়া রাজধানীর অন্য এলাকায় যান চলাচল ছিলো স্বাভাবিক। একই দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল করবে গণজাগরণ মঞ্চ।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত রোববার এই হরতালের ডাক দেয় গণজাগরণ মঞ্চ।

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের কয়েকটি স্থানে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় রাস্তা অবরোধ করে রাখে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

হরতালে নাটোর থেকে দূরপাল্লার যান চলাচল না করলেও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো। সিলেটে যানবাহন চলাচল করলেও বন্ধ ছিলো সকল ব্যবসা প্রতিষ্ঠান।

শাহবাগে সকাল ৬টার পর থেকে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। স্লোগানে স্লোগানে লেখক, প্রকাশক ও ব্লগার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় তারা।

হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার পাঁচ নভেম্বর আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল করবো। সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবো,তারা বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেবেন কিনা? 

Reneta

গণজাগরণ মঞ্চের এ হরতালের সমর্থনে রাজধানীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন বাম সংগঠন মিছিল করে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান এইচ সরকারগণজাগরণ মঞ্চব্লগার খুনব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT