শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুরে বৃষ্টি থেমেছে। পিচের ওপর দেওয়া কাভারগুলোও
সরিয়ে নেওয়া হচ্ছে। খেলা শুরুর জন্য মাঠ প্রস্তুত করতে প্রাণপণ কাজ
করে যাচ্ছে মাঠের পরিচর্যা কর্মীরা। দর্শকরাও মাঠে ফিরতে শুরু করেছে। আর
বৃষ্টি না হলে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে পারে।
খেলা শেষ হওয়া শেষ সময় বেধে দেওয়া হয়েছে রাত ১০.৪৫। রাত পৌনে ৯টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।
দেরিতে ম্যাচ শুরু হলে ২০ ওভারের ম্যাচ কমে আসতে পারে। সেক্ষেত্রে ৯টায় শুরু হলে ম্যাচটি হলে ১৩ থেকে ১৫ ওভারের।
রাত পৌনে ১১টার সময়ও যদি আম্পায়ারদের মনে হয়, ৫ ওভার করে খেলা সম্ভব, মাঠে গড়াবে ম্যাচ। ৫ ওভার করেও খেলা না হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
স্টেডিয়ামের ডিজিটাল স্ক্রিনের অংশ ভেঙ্গে গেছে।






