চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি ভেজা মুম্বাইয়ে সাইকেলে সালমান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইয়ের জনজীবন। অনেক রাস্তাই ডুবে গেছে পানিতে। গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেকেই বাড়ি থেকে বের না হলেও বৃষ্টি থামিয়ে রাখতে পারেনি বলিউড তারকা সালমান খানকে।

‘দাবাং থ্রি’ ছবির শুটিং চলছে মুম্বাইয়ে। আর তাই বৃষ্টি উপেক্ষা করে সাইকেল নিয়েই রাস্তায় বের হয়ে গেলেন সালমান খান। মুম্বাইয়ের পথে সাইকেল চালানোর ভিডিওটি সালমান খান নিজেই তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মুম্বাই শহরে বৃষ্টি…দাবাং থ্রি এর শুটিং এ যাই।’ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কমেন্ট বক্সে সালমানের প্রশংসা করছেন ভক্তরা।

প্রায় এক মিনিটের ভিডিওটিতে দেখা গিয়েছে সালমানকে পথসঙ্গী হিসেবে পেয়ে অনেকেই ভিডিও করেছেন। কোনো কোনো ভক্ত সালমানের সঙ্গে সেলফিও তুলতে চেয়েছেন। সালমানকেও স্বতস্ফূর্ত ভাবে ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে।

মুম্বাইয়ের পথে সাইকেল চালানো অবশ্য নতুন কিছু নয় সালমানের জন্য। এর আগেও গাড়ি রেখে সাইকেলে চড়ে শুটিং এ গিয়েছেন এই তারকা। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় সালমানের এই সাইকেল চালিয়ে যাওয়ার পুরোটা সময় সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন এ অভিনেতার ​নিরাপত্তারক্ষীরা। বাইকে চড়ে সালমানকে অনুসরণ করে আসছিলেন তারা। টাইমস নাও

Mumbai city in d rains . . Off to the location to shoot for #dabangg3 pic.twitter.com/sVY9Sa3Zdq

— Salman Khan (@BeingSalmanKhan) September 6, 2019

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুম্বাইসাইকেলসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT