চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি বিঘ্নিত ঈদের সকাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঘড়িতে তখন সময় সকাল ৭টা বেজে ৪৫ মিনিট। ঘন মেঘে ঢেকে যায় রাজধানী ঢাকার আকাশ। কিছুক্ষণের মধ্যেই সেই মেঘ ভেঙে নামে বৃষ্টি। বৃষ্টির মাঝেই ধর্মপ্রাণ মুসল্লিরা পাঞ্জাবি-টুপি পরে সুগন্ধি মেখে ছুটেছেন ঈদের নামায আদায়ে। ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টিতে ভিজে আদায় করেছেন ঈদের নামাজ।

তবে ঈদের দিনের এই বৃষ্টির আভাস আবহাওয়া অফিস জানিয়েছিলো দু’দিন আগেই।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস চ্যানেল আই অনলাইন-কে জানিয়েছিলেন: ঈদের দিন রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া সারাদেশে হালকা অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টি থাকবে না।

আর তাই স্বস্তির খবর হলো বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে গিয়ে দেখা মিলবে সূর্যের।

তবে ভারী বৃষ্টি হলেও আগে থেকেই জাতীয় ঈদগাহে বিরূপ আবহাওয়া মোকাবিলার সকল ব্যবস্থা থাকায় মুসল্লিদের নামায আদায়ে সমস্যা হয়নি। নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়েছে প্রথম জামাত। তবে যানবাহন না থাকায় বৃষ্টির মধ্যে ঈদগাহ পৌঁছতে বেগ পেতে হয়েছে মুসল্লিদের।

জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্যরা।

Reneta

সকাল পৌনে ৮টা থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির মাত্রা সকাল সাড়ে ৯টার দিকে কমে আসে।

ঢাকাসহ এর আশপাশের এলাকায় বৃষ্টি হলেও দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হয়নি সকালে। তবে আগামী দু’দিন সারাদেশেই বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদবৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT