চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি বাধায় বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে টসেই দেরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রতিকূল আবহাওয়ার কারণে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ শুরুর বিলম্বিত সময় আরও লম্বা হচ্ছে। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি অতিবাহিত হয়ে গেলেও টস করাই সম্ভব হয়নি।

ম্যাচ কখন শুরু করা সম্ভব সে বিষয়ে ধারণা দিতে পারেননি অফিসিয়ালরাও।

বুধবার আয়ারল্যান্ডে ভারী বৃষ্টি হয়েছে। সকালের দিকে একটু কমলেও তা আবার শুরু হওয়ায় পিচের উপর থেকে কভার সরানো সম্ভব হয়নি। ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, ডাবলিনে ভারী না হলেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে।

সিরিজের তৃতীয় আর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে। এর এক ঘণ্টা পর আম্পায়ারদের মাঠ পরিদর্শনের কথা থাকলেও বৃষ্টির কারণে আউটফিল্ডেই যেতে পারেননি।

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে রানের চাপায় পিষে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচে সেই ক্যারিবীয়দের ৮ উইকেটে উড়িয়ে দারুণ শুরু করে বাংলাদেশ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘যারা শপথ নিয়েছেন তারা মীর জাফরের চেয়েও বেশি নিন্দিত’

পরবর্তী

পরিষ্কার পরিচ্ছন্নতায় ইসলামের পরিপূর্ণতা

পরবর্তী

পরিষ্কার পরিচ্ছন্নতায় ইসলামের পরিপূর্ণতা

সস্তা সানগ্লাসের প্রভাবে হতে পারে ক্যান্সার!

সর্বশেষ

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT