আজ সোমবার বৃষ্টি না হলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ-সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। গত কয়েকদিনের তুলনায় আবহাওয়া পরিস্থিতি অনেকটাই অনুকূলে। রোববার রাতে হালকা বৃষ্টি হলেও বর্তমানে মিরপুরের আকাশে সূর্যের দেখা মিলেছে।
বৃষ্টির কারণে মিরপুর টেস্টের খেলা টানা তিনদিন বন্ধ থাকায় ড্র এর পথেই এগোচ্ছে শেষ টেস্ট।
এর আগে, ম্যাচের প্রথম দিনে টস জিতে সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করেছিলো বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিমের ৬৫ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২শ ৪৬ রান তোলে টিম-টাইগার্স।







