বিপিএলের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হলেও দ্বিতীয় ম্যাচটি যেন মাঠে গড়ায় সে জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রাউন্ডসম্যানরা।
ম্যাচ শুরুর সময় সোয়া সাত’টা থাকলেও মাঠ পরিচর্যার জন্য খেলা এখনো শুরু হয়নি।
ইতিমধ্যে তারা পিচ থেকে কাভারগুলো সরিয়ে নিয়েছে। পুরো মাঠের কাভার সরানোর কাজ শুরু হয়েছে। এরপর পিচ পরিচর্যার কাজ শুরু করবে।
এরপরই আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করবেন। মাঠ যদি খেলার উপযুক্ত মনে করেন আম্পায়ারা তবে টস হবে।
বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইটান্স।









