চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি উপেক্ষা করে বকুলতলায় রুদ্র মেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

‘ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে/ আমাদের মাতৃভূমি জল অরণ্য জমিন’ এমন প্রতিপাদ্য ছিল আয়োজনের। বৃষ্টি উপেক্ষা করেই অুনষ্ঠিত হল দিনব্যাপী রুদ্রমেলা। একক ও দলীয় কবিতা আবৃত্তি-নাচ-গানে মুখরিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল চত্বর। এক বছরের বিরতি শেষে আবারো অনুষ্ঠিত হল এ মেলা।

সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল ১৭ তম রুদ্র মেলার। তবে বৈশাখি ঝড়ে মেলা পণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু বেলা ১১টায় শুরু হয় মেলা। সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, এর আগে রুদ্র মেলায় নানা ভাবে জড়িত ছিলাম। তবে উদ্বোধন করছি এই প্রথম। যা আমার জন্য সম্মানের। বাংলাদেশের বর্তমান তারুণ্যকে বুঝতে রুদ্রকে উপলব্ধি করা এখন ভীষণ প্রয়োজন। খুব প্রয়োজন এই মেলার বিস্তৃতির।

বিভিন্ন সময়ে রুদ্রমেলার উদ্বোধন করেছেন প্রখ্যাত শিল্পী এস এম সুলতান, কবি সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, রাহাত খান, অধ্যাপক কবীর চৌধুরী, শওকত ওসমান, ভাষাসৈনিক গাজীউল, সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, ফয়েজ আহমেদ এর মত ব্যক্তিত্ব।

মেলায় আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও রুদ্র সংসদের আহ্বায়ক আবদুল কুদ্দুছ, কবি নুরুল হুদা, কবি আবু আবু নাসের কামাল চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আবৃত্তিশিল্পী শাহাদাত হোসেন নিপু এবং রুদ্র সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী।

মেলায় একক গান, দলীয় এবং বাউল গান ছিল। একক গান করেন মুক্তিযোদ্ধা শিল্পী রফিকুল আলম, মহিউদ্দিন আলম ময়না, শিমূল সাহা প্রমুখ শিল্পী। ৬টি দলীয় সঙ্গীত ৪টি বাউল সংগীত ছিল মেলায়। ১৫ টি আবৃত্তি দল মেলায় আবৃত্তিতে অংশ নেয়। এর মধ্যে রয়েছে স্বনন, প্রকাশ প্রভৃতি দল। এছাড়া ৩টি নাচের দল মেলার অনুষ্ঠানে অংশ নেয়।

Reneta

মেলা উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছকে আহ্বায়ক ও রুদ্র সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরীকে সদস্য সচিব করে দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃস্থানীয় নবীন প্রবীন কর্মীদের নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ সত্তর ও আশির দশকের কবিদের মধ্যে এক অনন্য প্রতিভার অধিকারী নিবেদিত প্রাণ। সাহিত্য ছাড়াও সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল অপরিসীম। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সাহসী উচ্চারণ, অনন্য দেশপ্রেম ও মননশীল রচনার জন্য রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ বর্তমান তরুণ সমাজেরও প্রিয় কবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বকুলতলালিড বিনোদনহাসান ইমাম
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT