চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে পর্যটকের ঢল

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:০৮ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৫
অন্যান্য
A A

বৃষ্টি উপেক্ষা করে ঈদের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। পর্যটকদের উচ্ছ্বাস যেন নব উদ্যমে রাঙ্গিয়ে তুলেছে কক্সবাজারকে। এতে করে সমুদ্র সৈকত ছাড়াও জেলার পর্যটন কেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠেছে পর্যটকের পদভারে। দেশী-বিদেশী বিপুল পর্যটকের আগমনকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া এখানকার পর্যটন শিল্প। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সর্তক রাখা হয়েছে লাইফ গার্ড কর্মীদের। রাজনৈতিক স্থিতিশীলতা ও হরতাল-অবরোধ না থাকায় ক্ষতি পুষিয়ে নিতে তৎপর ব্যবসায়ীরা।

দীর্ঘদিন পর পর্যটকদের পেয়ে খুশির ভাগ থেকে বঞ্চিত হচ্ছেন না বাস-মিনিবাস-রিক্সা-টমটম-সিএনজি থেকে শুরু করে পরিবহণ সেক্টরও। এস আলম পরিবহনের কক্সবাজারের ইনচার্জ নুরুল আলম বলেন, অনেক দিন পর পুরো গাড়ীর সিট বিক্রির সুযোগ হয়েছে।

সাগরকন্যা কক্সবাজারে গত কয়েকদিন ধরে আশাতীত পর্যটকের আগমন হওয়ায় দীর্ঘদিনের লোকসান আর হতাশাকে কাটিয়ে নব উদ্যমে পর্যটন ব্যবসা চালু হয়ে উঠায় লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হবে জানিয়েন, কক্সবাজার ঝিনুক শিল্প বহুমুখী সমবায় সমিতির সভাপতি কাশেম আলী। তিনি আরো বলেন, এ সময়টার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আসছিলাম।

এসময় কক্সবাজারে আগত পর্যটকরাও খুশি। সিলেটের বিয়ানী বাজার এলাকা থেকে আসা পর্যটক সাঈকি বলেন, বৃষ্টির মাঝে কক্সবাজার সৈকতে অন্য রকম মজা লাগছে। চট্রগ্রামের রাউজান গুজারা থেকে আসা পর্যটক দম্পতি আলমগীর ও ফাহমিদা বলেন, আগেও কক্সবাজার এসেছিলাম, তবে এবারে বৃষ্টি হওয়ার কারণে বেশি ভাল লাগছে।

রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে ব্যাপক পর্যটক সমাগম হয়েছে বলে মনে করছেন পর্যটন বিশ্লেষক ফজুল কাদের চৌধুরী।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ জানান, পর্যটকদের নিরাপত্তায় সবসময় সর্তকাবস্থায় রয়েছে পুলিশ। পর্যটকরা যাতে কোনো ধরনের ছিনতাই কিংবা হয়রানির শিকার না হয়, সেজন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে এবং পর্যটক বেশে পুরুষ-মহিলা পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফ গার্ড কর্মীদের সর্তক রাখার কথা জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন।

Reneta

পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও ছুটে যাচ্ছেন ইনানী বীচ, হিমছড়ির অপরূপ ঝর্ণা, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন, দরিয়ানগর, রামুর নব-নির্মিত বৌদ্ধ বিহার, আদিনাথ মন্দিরের অপরূপ সৌন্দর্যের মাঝে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদে বেড়ানোকক্সবাজারপর্যটন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT