চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিস্নাত সন্ধ্যা যেন নববর্ষের সমাপনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A
বৃষ্টি

বাংলা সন ১৪২৫ বরণ করে নিতে কমতি ছিলো না বাংলার বাঙালিদের। পুরান সব গ্লানি ভুলে সকাল থেকেই নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। এর মধ্যে যেমন ছিলো শতবর্ষী মঙ্গল শোযাত্রা তেমনই নিজ নিজ জায়গা থেকে নতুন বছর উদযাপনে বিভিন্ন প্রয়াস। রৌদ্র উজ্জ্বল আবহে শুরু দিনটি’র শেষ কালবৈশাখীর মধ্যদিয়ে।

অতীতের আলোকে এবার সকল অপ্রীতিকর ঘটনা সমাল দিতে সরকারের পক্ষ থেকে আগে থেকেই ঘোষণা ছিলো: বিকাল পাঁচটার আগেই বর্ষবরণের সকল আয়োজন শেষ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিএসসি এলাকা জনসাধারনের ছেড়ে যেতে হবে। কিন্তু তার আগেই কোন ঘোষণা ছাড়া শুরু টুপটাপ বৃষ্টি। এই বৃষ্টি যেমন এলো আশীর্বাদ হয়ে আবার আবার কারও কারও জন্য আক্ষেপেরও।

চৈত্রের শেষে আর বৈশাখের শুরুর দিনটাতে সকাল থেকেই ছিলো অতিষ্ঠকর গরম। তা যারা জয় করতে পারেননি; অপেক্ষায় ছিলেন বিকাল হওয়ার। বিকালের পর বের হবেন প্রিয়জনের সঙ্গে। কিন্তু, ভালোবাসার আভা নিয়ে নেমে আসা বৃষ্টি তাদের জন্য আজ যেনো ছিলো একটু বেরসিকই। আর সকাল থেকে যারা রাজপথ হেঁটেছেন, হয়েছেন গরমে অতিষ্ঠ: তাদের কাছে এ বৃষ্টি ছিলো যেনো বহু প্রতীক্ষিত।

Banglabid

তবে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয়েছে অনেককেই। বিশেষ করে রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন জায়গায় যারা ঘুরতে বেরিয়েছেন। বিস্তীর্ণ এলাকায় না বলে আসা বৃষ্টি কাউকে দেয়নি নিজেকে শুষ্ক রাখার উপায়। কিশোর থেকে বৃদ্ধ সকলকে ভিজিয়ে দিয়ে গেছে। তবে কষ্টে পড়েছেন নারীরা। বৈশাখী সাজ ভেসেছে বৃষ্টিতে।

আবহাওয়া অধিদপ্তর বলছে সন্ধ্যার পর ঢাকার বাইরের জেলাগুলোতেও বৃষ্টির পাশাপাশি কালবৈশাখির দমকা হওয়া ছুঁয়ে যেতে পারে। এজন্য নৌবন্দর গুলোকে ২নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এর মধ্যে কালবৈশাখির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী গাজীপুর, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট জেলায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চারুকলায় বর্ষবরণপহেলা বৈশাখবর্ষবরণ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রহমত-বরকতে সমৃদ্ধ পবিত্র শবে মেরাজ

পরবর্তী

‘দিনকে তারা রাত করে রাতকে করে দিন, বসে বসে মজা দেখে প্রক্টর-ভিসি-ডিন’

পরবর্তী

‘দিনকে তারা রাত করে রাতকে করে দিন, বসে বসে মজা দেখে প্রক্টর-ভিসি-ডিন’

শুরুর ‘নিখুঁত’ মোস্তাফিজ শেষে উধাও

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT