চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির মাঝেই চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব শুরু

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১০:০৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
বিনোদন
A A
সভাপতির বক্তব্য রাখছেন চারুনীড়মের পরিচালক গাজী রাকায়েত

সভাপতির বক্তব্য রাখছেন চারুনীড়মের পরিচালক গাজী রাকায়েত

একঘণ্টার কাহিনিচিত্র বেঁচে থাকুক যুগে যুগে— এই শিরোনামে শুরু হয়েছে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব ২০১৭’। আজ শনিবার সন্ধ্যায় শাহবাগ কেন্দ্রীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। থিয়েটার স্কুল চারুনীড়মের আয়োজনে ছয়দিন চলবে এই উৎসব।

শেষ বিকেলের একপশলা বৃষ্টি শেষে মিলনায়তনে বসেছিল উৎসবের উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। বিশেষ অতিথি চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব আমিরুল ইসলাম, অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, ডিরেক্টর গিল্ডের সহসভাপতি কচি খন্দকার, ক্যামেম্যানদের সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ পালিত, বিজ্ঞাপনী সংস্থার পক্ষে গাওসুল আজম শাওন। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন চারুনীড়মের পরিচালক গাজী রাকায়েত। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মারজিয়া আক্তার।

মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করেন ফেরদৌসী মজুমদার। তিনি বলেন, ‘আমি একঘণ্টার নাটক পছন্দ করি। তবে টিভিতে নাটক প্রচারের ক্ষেত্রে আমার একটা আপত্তি আছে। টিভি চ্যানেলগুলো নাটক প্রচারের সময় মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন চালানোর কারণে একঘণ্টার সম্পূর্ণ নাটক দেখা সম্ভব হয় না। এটি শুধু আমার আপত্তি নয়, সব দর্শকদেরও। বিষয়টি ভেবে দেখার জন্য চ্যানেলগুলোর কর্তৃপক্ষদের অনুরোধ করছি।’

বক্তব্য রাখছেন নাট্যজন ফেরদৌসী মজুমদার
Banglabid

মোরশেদুল ইসলাম বলেন, ‘একঘণ্টার নাটক বন্ধ করে দেওয়ার মাধ্যমে সৃষ্টিশীলতার জায়গা ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, চারুনীড়ম তা রুখে দিয়েছে। আমি এজন্য চারুনীড়মকে ধন্যবাদ জানাই।’

আমিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘চারুনীড়মের একঘণ্টার নাটক বাঁচানোর যে আন্দোলন করেছে তাতে পুরো নাট্যজগৎ উপকৃত হয়েছে। এই সংগঠনকে অনুরোধ করব, তারা যেন একঘণ্টার নাটকের একটি গবেষণা সেল গঠন করে।’

আহসান হাবিব নাসিম বলেন, ‘একঘন্টার নাটক গল্প বলার একটি চমৎকার মাধ্যম। এই মাধ্যম ধ্বংস হয়ে গেলে সৃষ্টিশীলতা ধ্বংস হয়ে যেত। চারুনীড়ম তা হতে দেয়নি। এজন্য অভিনয়শিল্পীদের পক্ষ থেকে এই সংগঠনকে কৃতজ্ঞতা জানাই।’

Reneta

গাওসুল আজম শাওন বলেন, ‘গল্প বলার বিকল্প নেই। সেই গল্পের অন্যতম বাহন একঘণ্টার নাটক। এই একঘণ্টার নাটককে বাঁচাতে চারুনীড়ম প্রতিকুলতার বিরুদ্ধে দাঁড়িয়েছে।’

পঙ্কজ পালিত বলেন, ‘চারুনীড়মের একঘণ্টারর নাটকের আন্দোলনের কারণে আমরা সবাই উপকৃত হয়েছি।’

চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব ‍উদ্বোধনের পর অতিথিরা

গাজী রাকায়েত বলেন, ‘একঘণ্টার নাটক বাঁচানোর দায়িত্ব শুধু চারুনীড়মের নয়। এর সঙ্গে যুক্ত সবারই। একঘণ্টার নাটক চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণার জায়গা। তাই সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে প্রাথমিক ধাপ একঘণ্টার নাটককে বাঁচাতে ও পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

উৎসব চলবে ২৩ মার্চ পর্যন্ত। ২২টি নাটক প্রদর্শন করা হবে শওকত ওসমান মিলনায়তনে। নাটক প্রদর্শনীর শেষে বিচারকদের মতামতের প্রেক্ষিতে ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

আজ উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় দুইটি নাটক। একটি আখতারুজ্জামানের কাহিনী ও চিত্রনাট্যে গাজী রাকায়েতেরে পরিচালনায় নাটক ‘মধু গাছ’, অন্যটি হাসান আজিজুল হকের গল্পে বদরুল আনাম সৌদের চিত্রনাট্য ও পরিচালনায় ‘মন তার শঙ্খিনী’।

আলোকচিত্রী : সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT