চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির বাধা কাটিয়ে বল হাতে টাইগাররা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:২১ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

মিলার-ফারহানের পর এবার রাবাদকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন মুস্তাফিজুর রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান। অন্যদের আসা যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে ব্যাট করছেন জেপি ডুমিনি।

৩৫ ওভারের প্রথম বলে ফারহান বেহারডিয়েনকে ফিরিয়ে টাইগারদের পক্ষে সাফল্য এনে দেন সাকিব আল হাসান। মিলারের পর ফারহানের ক্যাচটিও নিয়েছেন সাব্বির রহমান। লং অনে সীমার কাছ থেকে দুর্দান্ত ভাবে ক্যাচটি লুফে নেন তিনি।

এর আগে ডেভিড মিলার কে ফেরা মাশরাফি। মাশরাফির বলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ‘কিলার’ মিলার। সাব্বিরের দুর্দান্ত ক্যাচে প্রোটিয়াদের ৬৩ রানের প্রতিরোধ জুটি ভাঙে। 

বৃষ্টির আগে, ডি কক-ডু প্লেসিস-হাশিম আমলাও রাইলি রুশোকে ফিরিয়ে সাউথ আফ্রিকাকে চেপে ধরে মাশরাফির নেতৃত্বাধীন ‘টিম টাইগার্স’।

১৫ ওভারের প্রথম বলেই রইলি রুশোকে ফিরিয়ে দিনে নিজের উইকেটের খাতা খোলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহামুদুল্লাহর বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রুশো।

১৩ ওভারের তৃতীয় বলেই সাকিবের বলেই তার হাতে ক্যাচ দিয়ে ফেরেন আমলা। আর অষ্টম ওভারের প্রথম বলে ডু প্লেসিস সাকিবের বলে মিস টাইমিং করলে তা উইকেটের পাশেই সোজা উপরে উঠে যায়। সেই বল গ্লাবস বন্দী করতে ভুল করেননি উইকেট রক্ষক মুশফিকুর রহিম।

কুইনন্টন ডি কককে বোল্ড করে বাংলাদেশের পক্ষে সূচনা করেছিলেন টাইগার তরুণ তুর্কি মুস্তাফিজ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান তিনি। স্কোর বোর্ডে রান ছিল মাত্র ৮।

বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে।

নির্ধারণী ম্যাচের টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা সাউথ আফ্রিকা। সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারিরা জয় পায় ৮ উইকেটে এবং দ্বিতীয় ওয়ানডেতে বাঁচা মরার ম্যাচে টাইগাররা জয় পায় ৭ উইকেটের ব্যবধানে।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ আট ব্যাটসম্যান নিয়ে খেলার কৌশলে অটল থাকলেও সাউথ আফ্রিকা তাদের স্কোয়াডে এনেছে পরিবর্তন। ক্রিজ মরিসের জায়গায় আজ প্রোটিয়া স্কোয়াডে আছেন মরনে মরকেল।

বৃষ্টির বাধায় প্রায় ২ ঘন্টা বন্ধ থাকার পর আবার মাঠে গড়ায় বাংলাদেশ-সাউথ আফ্রিকার মধ্যকার তৃতীয় ও শেষ সিরিজ নির্ধারনী ম্যাচ। সময় স্বল্পতায় ৫০ ওভারের ম্যাচে খেলা হবে ৪০ ওভার।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, রাইলি রুশো, ফারহান বেহারডিয়েন, ফাফ ডু প্লেসিস, মরনে মরকেল, ইমরান তাহির, কাগিসো রাবাদা, কাইল অ্যাবট।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিপীকা-রণবীর ম্যাজিকে ‘বাজিরাও মাস্তানি’

পরবর্তী

চীনের ৭ শতাংশ আর্থিক প্রবৃদ্ধি অর্জন

পরবর্তী

চীনের ৭ শতাংশ আর্থিক প্রবৃদ্ধি অর্জন

৬ লাখের বেশি গাড়ি প্রত্যাহার করলো টয়োটা

সর্বশেষ

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT